ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সন্তানসম্ভবা স্ত্রী, ছুটি চেয়েছে লিটন
বিশ্বকাপ শেষ হওয়ার পর বিশ্রামের বড় সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশ্বব্যাপী এই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ২১ তারিখ ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন না বলে আগেই জানা গিয়েছিল। এখন জানা গেছে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও খেলতে চান না। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন লিটন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় নান্নু বলছিলেন, 'তিনি (লিটন) চিঠি দিয়েছেন, পারিবারিক সমস্যার কথা বলেছেন। আজ আমরা বসে সিদ্ধান্ত নেব কী করব কী করব না।'
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দল নির্বাচন নিয়ে তোলপাড় চলছে। এই টেস্ট সিরিজের জন্য কবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, 'আমি আগামীকাল দল ঘোষণা করব।'
এর আগে মঙ্গলবার বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলছিলেন, 'যেহেতু সাকিবের ইনজুরি আছে। আমরা জানি সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেলবে না। লিটন কুমার দাস এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে আছেন। এর মধ্যে নতুন কোনো সিদ্ধান্ত না হলে তিনি থাকবেন। কেউ নতুন হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় তা জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live