ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৫ রের্কড শেষ কোহলির এক সেঞ্চুরিতে
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পুরো টুর্নামেন্টে তার ব্যাট নিয়মিত হাসে। ফিফটি পান, সেঞ্চুরি পান। বুধবার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালে সেঞ্চুরি করেন তিনি। যা এই টুর্নামেন্টে তার চতুর্থ সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারে ৫০।
ম্যাচে কোহলি ১১৩ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই দুর্দান্ত ইনিংসটি দিয়ে কোহলি ঘরের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চারটি রেকর্ড ভেঙে দিলেন।
শচীনকে পেছনে ফেলে ৫০তম ওডিআই সেঞ্চুরি তুলে নেন কোহলি। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পঞ্চাশ আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন কিং কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।
শচীন ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন। যা ছিল বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০ বছর পর, কোহলি সেই রেকর্ড ভেঙ্গে একটি বিশ্বকাপ টুর্নামেন্টে ৭১১ রান করেন। দল ফাইনালে উঠলে রান বাড়ানোর সুযোগ থাকবে কোহলির।
২০০৩ বিশ্বকাপে শচীন সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি গড়েছিলেন। ২০১৯ সালে ওই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে সাতটি ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। কোহলি এবার ১০ ইনিংসের মধ্যে আটটি ফিফটি প্লাস ইনিংস খেলে ওই রেকর্ড ভেঙে দিয়েছেন।
এছাড়া আজ কোহলির সবশেষ রেকর্ডটি হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি দিয়ে কোহলি টানা পাঁচ ইনিংসে ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২০০৩ বিশ্বকাপ ও ১৯৯৬ বিশ্বকাপের রেকর্ড। ওই দুই আসরে শচীন টানা চারটি করে ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। এছাড়া নভোজিং সিধু ১৯৮৭ বিশ্বকাপে টানা চারটি ফিফটি প্লাস রান করেছিলেন। চলতি আসরে শ্রেয়াস আয়ার টানা চারটি ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live