ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টসে হেরে বোলিংয়ে নিউজিল্যান্ড

২০২৩ নভেম্বর ১৫ ১৪:৪৫:০৯

টসে হেরে বোলিংয়ে নিউজিল্যান্ড

ক্রিকেট মহারণ ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর প্রায় শেষ। আইসিসির এই মেগা ইভেন্টের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ (বুধবার)। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এদিন অপরিবর্তিত একাদশ নিয়ে নামে দুই দলই। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে থেকেই বারবার উঠে আসছে ২০১৯ সালের সেমিফাইনালের প্রসঙ্গ। ইংল্যান্ডে অনুষ্ঠিত আগের টুর্নামেন্টে কিউইদের কাছে হেরে রোহিতের স্বপ্ন ভেঙ্গে যায়। ভারত কি প্রতিশোধের সফল গল্প লিখবে নাকি সেই ছবির পুনরাবৃত্তি হবে সেটাই দেখার অপেক্ষা!

তবে ম্যাচ শুরুর আগেই শুরু হয় পিচ বিতর্ক। ব্রিটিশ মিডিয়া মেইল অনলাইন ইতিমধ্যেই পূর্ব-নির্ধারিত পিচ পরিবর্তন এবং ভারতকে সুবিধা দেওয়ার জন্য আলাদা ২২ ইয়ার্ড নির্বাচন করার বিষয়ে অভিযোগ করেছে। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আরেকটি প্রতিবেদনে বলেছে, রোহিত শর্মা ওই পিচের ঘাস জোর করে কেটে ফেলেছেন। যেখানে পিচ মন্থর হয়ে যায় এবং স্পিনারদের বাড়তি সুবিধা দিতে পারে।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে রোহিত বলেন, দেখে ভালো পিচ মনে হচ্ছে। তবে স্লোয়ারও হতে পারে কিছুটা। যাইহোক, আমরা ভালো করতে চাই। আজকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ডও বেশ ধারাবাহিক দল। অন্যদিকে, কিউইরাও আগে ব্যাট করতে চেয়েছিল বলে জানান অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিনি বলেন, মনে হচ্ছে এটা আগের ব্যবহৃত পিচ। শুরু থেকেই আমরা ভালো বল করতে চাই, পরে হয়তো কুয়াশাও থাকতে পারে। চার বছর আগেও একই পরিস্থিতি ছিল, শুধু লোকেশনটা ভিন্ন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং লকি ফার্গুসন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ