ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারত তাদের সেমিতে জিত্তে নতুন কৌশল অবলম্বন করছে
ভারত বহুদিন ধরে বৈশ্বিক অঙ্গনে সফল হতে পারেনি। ঘরের মাঠে চলমান বিশ্বকাপে সেই খরার অবসান ঘটাতে চায় তারা। সেই ধারাবাহিকতার মৌসুমে রাউন্ড রবিন লিগে রোহিত শর্মার দলের বিপক্ষে কেউ জেতেনি। ভারতীয় অধিনায়ক আগেই বলেছিলেন যে দলের পরিবেশ উষ্ণ এবং ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার জানা যাচ্ছে গোপন 'ফ্যাশন শো'-তে অংশ নেবেন রোহিত-কোহলি।
আগামীকাল (বুধবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলবে ভারত। সেই ম্যাচের আগে কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন শুভমান গিলরা। অধিনায়ক রোহিত আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসে ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন। সেখানেই চাপ কমাতে ম্যাচ বিরতির সময় একটি গোপন ফ্যাশন শোতে অংশ নেন তিনি।
রাউন্ড রবিন পর্বে এর আগে একবার কিউইদের মুখোমুখি হয়েছে রোহিতরা। সেখানে তার দল বড় ব্যবধানে জিতেছে। ধর্মশালায় ম্যাচের আগে দুদিনের বিরতিতে ছিল ভারত। ‘ধর্মশালায় যখন ছিলাম, দুই দিনের বিরতি মিলেছিল। তখন আমরা একটা ফ্যাশন শো করেছিলাম। এটা ভালো যে কেউ সেটার ব্যাপারে জানতে পারেনি। এটা দারুণ ব্যাপার যে কিছু জিনিস দলের মধ্যেই থাকছে। এসব জিনিস আসলে সম্পর্ক মজবুত করতে কাজে দেয়।’
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা সেখানে জিতেছে, এমন প্রশ্ন করা হলে রোহিত উত্তর দেন, ‘না, এটা বলতে পারব না। কিছু জিনিস আমাদের মধ্যেই থাকতে দিন।’
এশিয়া কাপ থেকে শুরু করে টানা দুই মাস ম্যাচ খেলতে ব্যস্ত ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কাজের চাপ ও দীর্ঘ যাত্রার কারণে দলের পরিবেশ ভালো রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপের স্বাগতিকরা। তারই অংশ হিসেবে নিজেদের মজবুত রাখতে এবং সম্পর্ক মজবুত করতে ফ্যাশন শো আয়োজনের বিষয়ে ভারতীয় তারকা ওপেনার বলেন, ‘ভালো ও আরামদায়ক পরিবেশ রাখতে চাচ্ছি আমরা। সেটা করতে যা যা করার দরকার, সেটা আমরা করে যাচ্ছি। চাপ থাকবেই। যখন আপনি মাঠে নেমে যাবেন, এটা অনেকটা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়। তবে তার আগে মাঠের বাইরে আমরা চেষ্টা করি ভালো পরিবেশ সৃষ্টি করতে।’
হারলে দলের আশপাশের পরিবেশ থাকবে একরকম আর জিতলে অন্যরকম, এমনটা চান না রোহিত শর্মা, ‘এটা আমাদের একটা সচেতন চেষ্টা। যে ম্যাচের ফলের ওপর আমাদের দলের পরিবেশ নির্ভর করবে না। এটা একজন বা দুজন খেলোয়াড়ের কাজ নয়। এখানে সাপোর্ট স্টাফসহ সবাইকে প্রয়োজন হয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live