ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিদেশি কোচদের নিয়ে নতুন ভাবনা পিসিবির
বিশ্বকাপে পাকিস্তানের এমন বিপর্যয় কেন তা নিয়ে দেশে বিচার বিশ্লেষণ চলছে। এটা আরও অনেক দিন চলবে সেটা বলাই যায়। পাকিস্তানের কিছু প্রাক্তন ক্রিকেটার এমন বিপর্যয়ের জন্য অধিনায়ক বাবর আজমকে দায়ী করেছেন, অন্যরা বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড দায়ী। কারো কারো দৃষ্টিতে দায় পুরোটাই কোচদের।
এসব বিচার–বিশ্লেষণের মধ্যেই পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যে পিসিবি ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থার সহ সমস্ত বিদেশী কোচকে বরখাস্ত করার কথা বিবেচনা করছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযানের পর পাকিস্তানের বোলিং কোচ মরনে মরকেল চলে গেছেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলের জায়গায় কে হবেন নতুন বোলিং কোচ তা নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানি মিডিয়ার মতে, আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে শাহিন আফ্রিদি–হারিস রউফদের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।
এর মধ্যেই সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি সভাপতি জাকা আশরাফ বোর্ডের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। পাকিস্তানের কয়েকজন শীর্ষ সাবেক ক্রিকেটারও জাকা আশরাফের সঙ্গে শিগগিরই দেখা করবেন বলেও খবর দিয়েছে সামা টিভি। সেসব ক্রিকেটারের মধ্যে একজন ইউনিস খান।
ভারতের মাটিতে পাকিস্তান দল পা রেখেছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। কিন্তু প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছে তারা। টানা দুই ম্যাচ জিতে প্রথম পর্ব শুরু করলেও পরের চারটি ম্যাচ হেরে খাদের কিনারায় চলে যায় পাকিস্তান। এরপর আবার টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন বাবর আজমরা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড সহজ জয় পেলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার হিসাব কঠিন হয়ে যায়। পরে অবশ্য নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live