ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিসিবির হঠাৎ জরুরি সভা , বাদ যাচ্ছে অনেকেই
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষে গত রোববার (১২ নভেম্বর) ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। দলের পাশাপাশি ঢাকায় পা রেখেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এদিকে বিশ্বকাপের অধ্যায় শেষ করে ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে প্রথম টেস্ট।
তাই এখন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, নভেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে।এছাড়া ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দুই ম্যাচ সিরিজের সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের পাশাপাশি রাচিন রবীন্দ্র এবং ইশ সোধির মতো বেশ কয়েকজন স্পিনার রয়েছে। তবে এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে মঙ্গলবার (১৪ নভেম্বর) বৈঠকে বসবেন বিসিবির নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে গুঞ্জন উঠেছে, গর্ভবতী স্ত্রীর সঙ্গে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন লিটন দাস!এ প্রসঙ্গে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন মন্তব্য করেছেন, লিটন এখনো এ বিষয়ে বোর্ডকে কিছু জানাননি।
তবে প্রধান নির্বাচক নান্নুর দাবি, তারা লিটনের কাছ থেকে কোনো ছুটির চিঠি পাননি।তবে লিটনকে ছাড়া নতুন করে বিপাকে পড়বে টিম ম্যানেজমেন্ট। কারণ এই সিরিজে পেসার তাসকিন আহমেদের সেবা মিস করবে বাংলাদেশ। সেক্ষেত্রে নির্বাচকদের জন্য টেস্ট দল নির্বাচন করা একটু কঠিন হবে।
তাসকিন ছাড়াও এই সিরিজে থাকছেন না ওপেনার তামিম ইকবাল। এই সিরিজের প্রথমটিতে উপস্থিত থাকবেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্ট দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। ইনজুরির কারণে থাকছেন না আরেক পেসার এবাদত হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live