ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ডোনান্ডের বিদয়ে বেড়িয়ে এল আসল রহস্য
বাংলাদেশের পেসারদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও কোচ অ্যালান ডোনাল্ড। তার অধীনে বাংলাদেশ দল পেসার নির্ভর হয়ে উঠবে বলে মনে করা হয়েছিল। তার অধীনে সেরা সময় কাটিয়েছেন তাসকিন, মোস্তাফিজ, শরিফুল, হাসান মাহমুদ, এবাদত। সেই ডোনাল্ড পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেটে তার অধ্যায়ের ইতি টানলেন। ব্যর্থ বিশ্বকাপ মিশন কাটিয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন তিনি।
বিশ্বকাপের পর বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থ ও শিষ্যদের শুভেচ্ছাও জানান তিনি। অনেকটা অভিমানকে সঙ্গী করেই দেশে ফিরেছেন তিনি। বিশেষ করে ড্রেসিংরুমের কথা বাইরে আসাটা মোটেও পছন্দ হয়নি।
জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড লকার রুমের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দলের অভ্যন্তরীণ বিষয়টি বেরিয়ে এলে তিনি হতাশা প্রকাশ করেন।
টাইগারদের সদ্য বিদায়ী পেস বোলিং কোচ এ প্রসঙ্গে বলেন, ‘ড্রেসিংরুমের কথা বাইরে আসা নিয়ে আমার আপত্তি রয়েছে। শেষ ঘটনাই বলি। আমি পুনেতে সবার থেকে বিদায় নিয়েছি। ওরা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। যাদের মনে হয়েছে আমি থাকলে ভালো হতো তারা কিছুটা কষ্ট পেয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই কথাটা সবাই জেনে গেল। আমি হাথুরুসিংহেকেও বলেছিলাম যেন, বাইরে কথাগুলো না যায়। কে করেছে, কেন করেছে সেসব খুব ভালোভাবেই জানা আছে। এখন আর এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চায় না।’
তাসকিন-মোস্তাফিজদের দায়িত্ব ছাড়লেও তাদের মায়া ছাড়তে পারেননি ডোনাল্ড। ক্রিকেটারদের মিস করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘মিস করছি দলটাকে। এখানে এসে সবার সঙ্গেই কথা হয়েছে। দুয়েকজনের নিগল আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সামনে খেলা আছে। ওদেরকে ঠিকমতো যত্ন নিতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live