ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে কে বিশাল ব্যবধানে হারালো ভারত
প্রথম ওভারেই ড্রেসিংরুমে ফিরে যান দুই ওপেনার। এক ওভারের পর আরেক টপ অর্ডার ব্যাটসম্যানও একই পথ অনুসরণ করেন। এই প্রাথমিক ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিংয়ে হতাশার পর বোলাররা চমকপ্রদ কিছু করতে না পারায় বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের যুব দল।
ভারতের বিজয়ওয়াড়ার মুলাপাড়ুতে চার দলের যুব ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে। ১৬০ রানের লক্ষ্য ২৯.৪ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিক যুবারা।
বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে স্রেফ ৩৩ রানে ৫ উইকেট নেন নামান তিওয়ারি।। মুশির খান নেন ৩ উইকেট। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শুধু আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস ত্রিশ ছুঁতে পেরেছেন।
টস জিতে ব্যাট করতে নেমে ৬ রানে ৩ উইকেট হারানোর পর আরিফুল ও আহরার আমিন শুরুতেই প্রতিরোধ গড়ে তোলেন এবং চতুর্থ উইকেটে ৫৯ রান যোগ করেন। ২৩ রান করে আউট হন অধিনায়ক আহরার।
পরে শিহাবের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন আরিফুল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির সম্ভাবনা থাকা সত্ত্বেও ৪৩ রানে আউট হন। শিহাবের ব্যাট থেকে এসেছে ৩২ রান। শেষ দিকে রাফিউজ্জামান ও রোহানাত দৌল্লাহর ছোট ছোট দুটি ইনিংসে দেড়শ ছাড়ায় স্কোর।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৩৬ রান যোগ করেন স্বাগতিক দলের দুই ওপেনার আদার্শ সিং ও আর্শিন কুলকার্নি। ৭৫ বলে ৬৭ রান করা আদার্শকে বোল্ড করে এই জুটি ভাঙেন মাহফুজুর রহমান। এরপর উদয় সাহারানকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন কুলকার্নি। ৭ চার ও ২ ছক্কায় ৯৩ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি।
বুধবার একই মাঠে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৯ 'বি' দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live