ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যেখানে ছেলেরা ব্যার্থ, ভালো খেলেও বেতন-ভাতা পাচ্ছে না বাংলাদেশের নারী ক্রিকেটাররা
ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেট মাঠে সফল হলেও দীর্ঘদিন ধরেই বেতনহীন রয়েছেন নেগারা সুলতানা জ্যোতিরা। গত জুন মাসে টিম টাইগ্রেসদের ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও নারী ক্রিকেটাররা বাড়তি ও মূল বেতনই পাচ্ছেন না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক সংকট না থাকলেও চার মাস ধরে জ্যোতি-মুরুশিদাদের বেতন আটকে আছে। বেতন না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় দলের নিয়মিত কয়েকজন নারী ক্রিকেটার। তবে কেন বেতন দেওয়া হচ্ছে না বা কবে দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানেন না ক্রিকেটাররা।
বাংলাদেশ নারী দলের বেতন বন্ধের বিষয়ে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেতন না পাওয়া নিয়ে অন্য কোনো ইস্যু নেই। আমাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। আর এই কারণেই বেতন বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সব বেতন পরিশোধ করব।’
নারী ক্রিকেটারদের বেতন না হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা তালিকা তৈরি করে বোর্ডে জমা দিয়েছি। বোর্ড এখনও চুড়ান্ত অনুমোদন দেয়নি। এজন্য জ্যোতিদের বেতন প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। তবে দু এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত জুন মাসে ২০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। টিম টাইগ্রেসের সর্বোচ্চ বেতন ১ লাখ এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা।
সম্প্রতি টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live