ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিসিবির চরম অবিচারঃ ব্যর্থ ক্রিকেটাররা পাচ্ছে বেতন, বঞ্চিত সফল ক্রিকেটাররা
দেশের ক্রিকেটে যখন শোকের ছায়া তখন নারী দলের পারফরম্যান্স হতে পারে একমাত্র আশার আলো। ছেলেদের ক্রিকেটে অনেক ব্যর্থতার মধ্যেও নেগারা সুলতানা জ্যোতির অধিনে বাংলাদেশ নারী দল ধারাবাহিক সাফল্য খুঁজে চলেছে।
ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ড্র হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হেরেছে পাকিস্তান। কিন্তু গত পাঁচ মাস ধরে বেতন পাননি এই নারী ক্রিকেটাররা!
চলতি বছরের জুন মাসে খুশির খবর পান এই ক্রিকেটাররা। বেতন এবং ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তারপর কেমন করে যেন বিষয়ট ভুল হয়েছে. জ্যোতি ও নাহিদরা আগে যে বেতন পেতেন, তা পাচ্ছেন না এখন। বেতন বাড়ালেও দেওয়া হচ্ছে না আসথিক ভাবে সেই বেতন।
বিসিবির নারী বিভাগ থেকে অবশ্য জানানো হয়েছে চুক্তি সংক্রান্ত জটিলতায় আটকে আছে টাইগ্রেসদের বেতন। বিভাগের এক কর্মকর্তার দাবি তারা চুক্তিবদ্ধ ক্রিকেটারদের একটা তালিকা বোর্ডে জমা দিয়েছেন। কিন্তু এখনো তা অনুমোদন দেয়নি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
বিষয়টির সাথে জড়িত আছেন এমন একজন বোর্ড কর্তা অবশ্য দায় স্বীকার করেছেন। কিন্তু তাতে লাভ কী? যা ক্ষতি হওয়ার তা ক্রিকেটারদেরই হচ্ছে।
বলে রাখা ভালো, চার ক্যাটাগরিতে নারী ক্রিকেটারদের বেতন বেড়েছিল ২০ শতাংশেরও বেশি। মূলত ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রাউন্ড ফিগারে আনার জন্য আরও কিছু টাকা বাড়িয়ে দেয় বোর্ড।
বেতন বাড়ানোর পর ‘এ’ ক্যাটাগরি ৮০ হাজার থেকে এখন ১ লাখ। ‘বি’ ক্যাটাগরি ৬০ হাজার থেকে বেড়ে হয়েছে ৭৫ হাজার। ‘সি’ ক্যাটাগরি ৩৫ হাজার থেকে বেড়ে ৫০ হাজার। ‘ডি’ ক্যাটাগরি ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা হয়েছে।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটার আছেন ২৫ জন। বেতনের পাশাপাশি নারীদের ম্যাচ ফি-ও বেড়েছে। ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে ১ লাখ টাকা, যেটি আগে ছিল তিনশ ডলার। টি-টোয়েন্টিতে হয়েছে ৫০ হাজার টাকা, আগে ছিল দেড়শ ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live