ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্রামের সময় নেই, বাংলাদেশ-ক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর খুব একটা বিশ্রাম পায়নি বাংলাদেশ নারী দল। চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে নাইজার সুলতানা জ্যোতির দল।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৪ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। মহিলা দলের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করেব জ্যোতিরা। আর ওয়ানডে দিয়ে শেষ। আগামী ৩ ডিসেম্বর বেনোতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
চ্যাম্পিয়নশিপের সেরা ছয় দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড রয়েছে বাংলাদেশের ওপরে।
এদিকে আগামী বছরের জানুয়ারীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার কথা চূড়ান্ত হয়েছে বলেও নিশ্চিত করেছেন বিসিবির নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live