ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সেমিতে মঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা
ভারতে চলমান ১৩তম ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দল টুর্নামেন্টে ৯টি ম্যাচের মধ্যে ৭টি জয় নিয়ে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে ওঠার লড়াইয়ে অজিদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কিন্তু সেমিফাইনালের আগে দলের জন্য দুঃসংবাদ নিয়ে আসেন অধিনায়ক তেম্বা বাভুমা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বাভুমা। যদিও সেমিফাইনালে খেলতে প্রস্তুতি তিনি, ‘আমার পায়ে বেশ ব্যথা অনুভব করছিলাম। এখনও জানি না ইনজুরির মাত্রা কতটুকু। কিন্তু আশা করছি সময়মত সুস্থ হয়ে উঠতে পারব। আমি খুব জেদি, আমাকে সুস্থ হতেই হবে।’
বিশ্বকাপের আসরে তীরে এসে তরী ডোবানোয় ‘চোকার্স’ তকমা পেয়েছে প্রোটিয়ারা। তবে এবার সেই ইতিহাস বদলে দিতে চায় ডি কক-মার্করামরা। কারণ, প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের পথে আর মাত্র দুটি জয় দূরে রয়েছে আফ্রিকান দলটি।
বাভুমা বলেছেন, ‘আমার পক্ষে হয়তো ব্যাটিংয়ে নামা সম্ভব হতো না। কিন্তু দলের প্রয়োজনে আমি থাকতে চেয়েছিলাম। মিডল অর্ডারে যে সুযোগটি আমি পেয়েছিলাম, সেটাকে হারাতে চাইনি। এই দলটিকে নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। সে কারণেই আমি মনে করেছি ব্যাট হাতে নামা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত হবে।’
এদিকে বাভুমার ইনজুরি নিয়ে দলটির মিডল অর্ডার ব্যাটার ফন ডার ডুসেন বলেছেন, ‘এমন পরিস্থিতিতে সে বারবারই ব্যাটিং করতে চেয়েছে। যদিও তার ইনজুরির মাত্রাটা একটু বেশি ছিল। কিন্তু তারপরও নতুন বলে সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছে। এটাই টেম্বার চরিত্র, সে মাঠে থেকে দলকে কিছু দিতে চেয়েছে।’
টুর্নামেন্টের শুরুতে বাভুমা যখন অসুস্থতার কারণে ছিটকে পড়েছিলেন, তখন রেজা হেনড্রিকস মূল একাদশের ব্যাটিং লাইন-আপে ওপরে উঠে ব্যাট করার সুযোগ পান। ইংল্যান্ডের বিপক্ষে হেনড্রিকস ৮৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
ফন ডার ডুসেন বলেন, ‘সুযোগ পেয়ে রেজা নিজেকে প্রমাণ করেছে। অনুশীলনেও সে দুর্দান্ত করেছে। সে কারণে আমরা জানি প্রয়োজনে বদলি খেলোয়াড়রাও আমাদের হয়ে নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুত রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live