ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যে কারণে ভারতকে ‘পূর্ণ সমর্থন’করবে বাংলাদেশ
আজ শেষ হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে ১৩তম আসরের রাউন্ড রবিন লিগ পর্ব। গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভারতের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট আইসিসি এর ১৩ তম ওয়ানডে বিশ্বকাপ আসরের ৪৫ তম ম্যাচে আজ মুখোমুখি হবে আসরের টেবিল টপার ইন্ডিয়া ও নেদারল্যান্ড।
আসরের এখনো পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইন্ডিয়া ক্রিকেট দল। অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পথে নেদারল্যান্ড। ভারতের কাছে এই ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও নেদারল্যান্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আগামী ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে গেলে অবশ্যই নেদারল্যান্ডকে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে।
ইতোমধ্যে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট নির্ধারণ হয়েছে। ভারত তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। আর অস্ট্রেলিয়া পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ১৯৯৯ বিশ্বকাপের পর আবারও প্রোটিয়ারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
এদিকে আজকের ম্যাচের ফলাফল সেমিফাইনালের চার দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাই ম্যাচটি ভারতের কাছে কেবলই নিয়মরক্ষার। তবে এই ম্যাচের ফলাফলের ওপর জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য। একই কথা খাটবে নেদারল্যান্ডসের জন্যও। ভারত হারলে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ে যাবে বাংলাদেশ আর জিতলে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হবে টাইগারদের।
২০২১ সালের আইসিসির মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল ২০২৩ বিশ্বকাপের মধ্য থেকে বাছাই করা হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী ৮ দল। নিয়মানুযায়ী বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তান অটোমেটিক চয়েজ। তারা ছাড়া বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপ থেকে। ইতোমধ্যে সাতটি দল চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে একটি দল। যার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। তারা হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
গতকাল বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার রেসে টিকে ছিল। কেননা তারা তখন পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছিল। কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় তুলে নেয়ায় বাংলাদেশকে টপকে শীর্ষ সাতে চলে যায় তারা। বাংলাদেশ নেমে আসে টেবিলের আটে। তবে এই স্থানে থেকেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আছে বাংলাদেশের।
কেননা শেষ ম্যাচে ভারতকে ডাচরা হারাবে এমন চিন্তা কেউই করবে না। এখন পর্যন্ত অপরাজিত দল যে ভারত। অন্যদিকে ডাচরাও কম নয়। তারা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তাই ডাচরা যে একেবারে ছেড়ে কথা বলবে তাও নয়।
তাই বলা যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নির্ভর করছে ভারতের ওপর। রোহিতরা জয় পেলেই মিলবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট। রোববার তাই গোটা বাংলাদেশ সাপোর্ট করবে ভারতের। যদি কোনো কারণে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তা হলেও ১ পয়েন্ট পাবে নেদারল্যান্ডস। সে ক্ষেত্রেও বাদ পড়বে বাংলাদেশ। তাই প্রকৃতির উপরে কিছুটা হলেও সাকিব-মিরাজদের ভাগ্য নির্ভর করছে।
এখন পর্যন্ত যারা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা চূড়ান্ত করেছে তারা হলো- ভারত (১৬ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১৪ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১৪ পয়েন্ট), নিউজিল্যান্ড (১০ পয়েন্ট), পাকিস্তান (৮ পয়েন্ট), আফগানিস্তান (৮ পয়েন্ট) ও ইংল্যান্ড (৬ পয়েন্ট)। এই সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেই। বাকি রয়েছে বাংলাদেশ (৪ পয়েন্ট), শ্রীলঙ্কা (৪ পয়েন্ট) ও নেদারল্যান্ডস (৪ পয়েন্ট)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live