ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপ শেষে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তাসকিন
বিশ্বকাপের আগে থেকেই বিতর্কে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপকে সামনে রেখে দলের বিশ্বস্ত দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব দেশটির গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এই বিশাল বিতর্কের চাপ মাথায় নিয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে বাংলাদেশকে। মাঠের বাইরের চাপ বা মাঠের পারফরম্যান্স কোনোটাই পুরো আসরে বাংলাদেশের পক্ষে যায়নি।
পুরো বিশ্বকাপ জুড়েই খেলোয়াড়দের প্রশ্ন বারবার ঘুরছে তামিম-সাকিব ইস্যুকে ঘিরে। গতকাল বিশ্বকাপে নিজেদের ফাইনাল ম্যাচের পর দলের পেসার তাসকিনকেও প্রশ্ন করা হয় তামিম-সাকিব ইস্যু নিয়ে। খোলা মন নিয়ে এ প্রশ্নের উত্তরও দিয়েছেন তাসকিন আহমেদ।
ম্যাচ শেষে মিক্স জোন সাকিব-তামিম ইস্যু নিয়ে তাসকিন বলেন, 'খেলোয়াড় হিসেবে, আমাদের হাতে এই জিনিসটার তেমন কিছুই ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলা ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না বিষয়টা। সব সময় যদি এ ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারও সঙ্গেই হোক না কেন, সেটা না হওয়াটাই ভালো। কোনো ঝামেলা-ই ভালো না।’
পুনের মাঠে একেবারেই ভাল করতে পারেননি বোলাররা। মিচেল মার্শ একাই করেছেন ১৭৭ রান। এর ব্যাখ্যাও দিলেন তাসকিন, 'ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান না করায় আমাদের খানিকটা কম ঝুঁকি নিয়ে ব্যাটিং করেছে প্রতিপক্ষরা। যখন থিতু হয়ে গেছে তখন আবার মেরে খেলছে। যদিও আমরা আরও একটু ভালো করতে পারতাম।’
অবশ্য নিজের বোলিং খুব খারাপ ভাবতে নারাজ তাসকিন, ‘ভারতে খেলে কেউ যদি ছয় কিংবা সাড়ে ছয় ইকনোমিতে ১০ ওভার শেষ করতে পারে এটা খুব ভালো। আমার কাছে মনে হলো। ভালো করতে পারিনি, সামনে আবার চেষ্টা করতে হবে। কারণ আশা করা ছাড়া তো কিছুই নেই জীবনে। না পারলে আবার চেষ্টা করতে হবে এই আরকি।’
বাংলাদেশ ম্যাচ জিতলে বোলারদের নিয়ে এতসব কথা হতো না বলেন জানান তাসকিন, ‘এটাও হতে পারে। যদি আমরা জিততাম এসব কোনো প্রশ্নই হতো না। হারার কারণে চোখে পড়ছে বেশি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live