ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ বেলায় ডোনাল্ডকে নিয়ে মুখ খুললেন তাসকিন
বাংলাদেশে অ্যালান ডোনাল্ডের মৌসুম শেষ হয়েছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান বোলার দীর্ঘদিন ধরে বাংলাদেশের পেসারদের সাথে কাজ করেছেন। তার অধীনে তাসকিন-মোস্তাফিজদের উন্নতি চোখে পড়ার মতোই।তবে বিশ্বমঞ্চে আলো ছড়াতে পারেনি সাদা বিদ্যুৎ খ্যাত এ পেসারের শিষ্যরা।
শনিবারের (১১ নভেম্বর) ম্যাচটি ছিল বাংলাদেশের কোচ হিসেবে শেষ ম্যাচ। এদিন অজিদের বিপক্ষে হারের পর মিক্স জোনে গণমাধ্যমের মুখোমুখি হন ডোনাল্ডের শিষ্য তাসকিন আহমেদ। অনেক কথার ফাঁকে বিদায়ী এই কোচকে শুভকামনাও জানান স্পিডস্টার।
তাসকিনের ভাষ্য, সে অসাধারণভাবে আমাদের পেস বোলিং গ্রুপকে টেক-কেয়ার করতো। ভালো হোক বা খারাপ হোক, সবসময় পাশে থাকতো। মোটিভেট করতো আর ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি উনার সঙ্গে কাজ করে।
তিনি যোগ করেন, সে (ডোনাল্ড) চলে গেল, এটাই পেশাদার জীবন। সব কোচই দুই বছর, চার বছর পর চলে যাবে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা থাকল। ভবিষ্যতে আরও একজন ভালো বোলিং কোচের আশা করছি।
এর আগে বাংলাদেশের পেসারদের নিয়ে ডোনাল্ড বলেছিলেন, তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনই এখান থেকে নিজেকে ডিলিট করব না। কথা বলার জন্য, আলোচনার জন্য গ্রুপটা আমি সবসময় খোলা রাখব।
ডোনাল্ড যোগ করেন, তাদের কেউ যদি কথা বলতে চায়, গ্রুপে চ্যাট করতে চায় করতে পারবে। এটা যেকোনো সময়ই হোক না কেন কোনো সমস্যা নেই। তারা শুধু পেস বোলিং গ্রুপই না তারা সবাই আমার খুব ভালো বন্ধু। তাদের সঙ্গে কাজ করাটা ভালো লাগার। আমি এখানে কাজ না করলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি শুধু এটুকুই বলতে পারি। আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live