ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানকে নিয়ে যা বললেন সৌরভ
এবারের বিশ্বকাপে দারুণ খেলেছে আফগানিস্তান। আফগানরা তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। দারুণ আত্মবিশ্বাসের সাথে ডাচদের হারিয়েছে।
চলতি বিশ্বকাপে মোট চারটি ম্যাচে জয় পেয়েছে তারা। তারা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছিলেন। সব মিলিয়ে আফগানরা তাদের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় বিশ্বকাপ খেলেছে।
আফগানিস্তানের এমন অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। স্টার স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি আফগানিস্তানের প্রশংসা করেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় সবচেয়ে চিত্তাকর্ষক জয় বলে মন্তব্য করেন তিনি।
সৌরভ বলেছেন, "এই জয় বা পরাজয় বড় পার্থক্য করেনি"। শেষ ম্যাচটি আমি (অস্ট্রেলিয়ার বিপক্ষে) দেখেছি, তারা ফিল্ডিংয়ের কারণে হেরেছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কারণে হেরেছে। ভারতের পর তারা ইতোমধ্যে উপমহাদেশের দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে।
এ সময় আফগানিস্তানকে বেশকিছু পরামর্শও দেন গাঙ্গুলি। তাদের ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিংয়ের দিকে সমানভাবে মনোযোগ দেওয়ার কথা বলেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি বলেন, ‘যদি আপনি বিশ্বকাপে দাপট দেখাতে চান তাহলে আমি বিশ্বাস করি, ফিল্ডিংয়ে আপনাকে অবশ্যই উন্নতি করতে হবে। কারণ আপনার বোলিং ও ব্যাটিং ঠিক আছে। যদি আপনি ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কাজ করেন, তাহলে আপনি ধারাবাহিকভাবে বিশ্বের অনেক বড় দলকে হারাতে পারবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live