ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
একের পর এক রান আউট তারপরও বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ
টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সকালে একটু সুইং মিলতে পারে বলে এমন সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন।
শুরুটা সতর্ক করেছিলেন দুই ওপেনার। এরপর খোলস ছেড়ে বেরোচ্ছেন দুজনই। নবম ওভারে এসে দুজনই মেরেছেন চারটি করে চার। পুনেতে উইকেট থেকে সেভাবে কোনো মুভমেন্টের দেখা পাননি অস্ট্রেলিয়ান পেসাররা। বাংলাদেশ ওপেনারদেরও চাপে ফেলতে পারেননি তারা।
এবারের বিশ্বকাপে এর আগে শর্ট বলে সবচেয়ে বেশি ১৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান হলেন ১৪তম। কিছুতেই যখন কিছু হচ্ছে না, শন অ্যাবট গেলেন সেই শর্ট লেংথে। তানজিদ ভড়কে গেছেন তাতেই। লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে তাঁর, নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেকথ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে।
শেন ওয়াটসনের মতে, ‘ইন্টারেস্টিং শট’ লিটনের। জ্যাম্পাকে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গেলেন বাংলাদেশ ওপেনার। টাইমিং ভালোই ছিল। কিন্তু সরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মারনাস লাবুশেনের হাতে। ওয়াটসনের ভাষায়, ‘ক্যাচিং অনুশীলন।’ আরেকবার, হ্যাঁ আরেকবার—বেশ ভালো শুরু পেয়ে উইকেট ছুড়ে এলেন লিটন। ৩০ পেরিয়ে ৪০-এর আগেই থেমেছেন তিনি, তানজিদের মতোই আউট হয়েছেন ৩৬ রানে। এর আগে ৩৫ রানে জীবনও পেয়েছিলেন তিনি, জ্যাম্পার বলেই মিড অনে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগালেও ক্যাচ রাখতে পারেননি কামিন্স। সে জীবন মোটেও কাজে লাগাতে পারলেন না লিটন। নাজমুলের সঙ্গে জুটিটা বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, সেটি থামল আগেভাগেই।
ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। লেংথ বলে ডাউন দ্য গ্রাউন্ডে চার। ব্যাটসম্যান নাজমুল হোসেন। পুল করে মিডউইকেট দিয়ে চার। লিটন ফিরলেও চারে আসা হৃদয়ের সঙ্গে দারুণ ব্যাটিং উইকেটে ইতিবাচক নাজমুল। বাংলাদেশ ১৪৮/২, ২৪ ওভারে।
অ্যাবটের শর্ট বলে মিরাজের ক্যাচে শুরু শেষ ওভার। তৃতীয় বলে নাসুম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হয়েছেন রানআউট। শেষ বলে সম্ভাবনা ছিল আরেকটি রানআউটের, কিন্তু অ্যাবটের থ্রো সরাসরি লাগেনি, লাবুশেনও সেটি নিতে পারেননি। বাংলাদেশ থেমেছে ৩০৬ রানে। ফলে শেষ ১০ ওভারে উঠেছে ৬৭ রান, এবারের বিশ্বকাপে বাংলাদেশের যেতি যৌথভাবে সর্বোচ্চ (আগের ৬৭ রানও এসেছিল এ মাঠেই)। অবশ্য অসময়ে কয়েকটি উইকেট না হারালে সে স্কোর যে আরেকটু বড় হতে পারত, সেটি নিশ্চিতই। শেষ পর্যন্ত সেটিই পার্থক্য গড়ে দেয় কি না, প্রশ্ন সেটিই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live