ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান দলে বাবর আজমকে নিয়ে নতুন দুঃসংবাদ
শনিবার ইডেনে নামার আগে পাকিস্তান ক্রিকেটে তুমুল আলোড়ন, কলকাতার নেতৃত্ব ছাড়বেন বাবর?
ইডেন ম্যাচের পর নেতৃত্ব ছাড়তে পারেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক আর নেতৃত্ব দিতে চান না। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সাবেক ক্রিকেটারদের ব্যবহারে বিরক্ত হয়ে নেতৃত্ব ছাড়তে চান তিনি। এই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা পাকিস্তানের জন্য কঠিন। তাই শনিবার ইডেন ম্যাচের পর অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন বাবর। তবে এ বিষয়ে বাবর বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাই কিছু বলেননি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ জানিয়েছে, ইডেন ম্যাচের পর বাবর বোর্ডের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। শনিবার ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এবারের বিশ্বকাপে ভালো খেলতে পারেনি দলটি। কিছুদিন আগেও ওয়ানডে ক্রিকেটে এক নম্বর দলটিকে হারতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। সেই সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে হেরেছেন বাবর। সেমিফাইনালে ওঠা পাকিস্তানের জন্য কঠিন।
সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের ব্যবহারে হতাশ বাবর। কলকাতায় অনুশীলনের সময় রমিজ রাজার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় বাবরকে। রমিজ একসময় বোর্ডের প্রধান ছিলেন। বাবর অবশ্য নেতৃত্ব ছাড়ার আগে একবার বাবার সঙ্গে কথা বলতে চান। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদিও বিশ্বকাপের পর বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছিল। তাই বাবর নেতৃত্ব না ছাড়লেও তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
নেদারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। এরপর হারতে থাকে বাবর। টানা চার ম্যাচে হেরেছে তারা। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে জয়ে ফিরেছে পাকিস্তান। কিন্তু বাবররা রান রেটে কিউইদের থেকে এতটাই পিছিয়ে যে, সেমিফাইনালে উঠতে অসাধ্য সাধন করতে হয়েছে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live