ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমের অবসর নিয়ে আসলো নতুন সংবাদ, নতুন পেশায় মনোনিবেশ
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শেষ হচ্ছে আজ (শনিবার)। এই আসরে বাংলাদেশের স্কোয়াড থেকে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে আবার আলোচনা হচ্ছে না! অশান্ত পরিস্থিতি দৃশ্যত শেষ হয়েছে। দেশের সেরা ওপেনার তামিমও চোখ রাখছেন ভবিষ্যতের দিকে। আগামী বছর আরেকটি বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে।
গতকাল (শুক্রবার) লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ইচ্ছার কথা জানান টাইগার ওপেনার। সেখানে তিনি জানান, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে। এমনকি চলমান ভারত বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন তামিম। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
তামিম বলছিলেন, 'আমি মনে করি না কোচিং লাইনে আসব। কিন্তু ধারাভাষ্য আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেই আমার কাছে প্রস্তাব এসেছিল। দুর্ভাগ্যবশত করা হয়নি। সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যাবে)।'
এর আগেও কিছুদিন ধারাভাষ্যে তামিমের অভিজ্ঞতা রয়েছেক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন তামিম। যে কারণে আসন্ন টুর্নামেন্টে তাকে খেলোয়াড় হিসেবে দেখা সম্ভব নয়। তিনি তার স্ট্রাইক নিয়ে একাধিক সমালোচনার পর ২০২১ ইউএই বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সে কারণেই এখন শুধু টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটই তার জন্য উন্মুক্ত।
যে কারণে তামিম বিশ্বকাপে খেলতে পারেননি, সেই ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছে এখনো। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও তামিমকে দেখা যাবে না বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলছেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সে হিসেবে তামিম কবে ক্রিকেটে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live