ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সমাপ্তির পথে মুশফিক-মাহমুদউল্লাহ
বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর বিশ্বকাপ যাত্রা শেষ হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা। তবে বিদায়ের সময়েও তারাই বিশ্বকাপের দারুন বাজে দল হিসাবে প্রমানিত হল। এই ম্যাচেই শেষ হয়ে যেতে পারে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার।
পুনেতে ট্রেনিংয়ে কিছুটা সময় বের করেছেন মাহমুদউল্লাহ। দলের বাকিরা যখন প্রস্তুতিতে ব্যস্ত তখন বিদায়ের অপেক্ষায় এই তারকা।
দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার তবে কী সূর্যাস্তের অপেক্ষায়। পুনের নান্দনিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এমন গুঞ্জন ডালাপালা মেলতে শুরু করেছে। মাহমুদউল্লাহ নিশ্চুপ, নিরব বিসিবিও। সত্য-মিথ্যা যাই হোক না কেন অন্তত শেষ বিশ্বকাপ ম্যাচ এনিয়ে ধোঁয়াশা নেই।
যে মাহমুদউল্লাহর বিশ্বকাপ স্কোয়াডে থাকা সবচেয়ে বড় চমক ছিলো সেই তিনি ব্যাট হাতে সবার উপরে। ৬ ইনিংসে করেছেন ২৯৬ রান। ওয়াংখেড়ের সেঞ্চুরি যেন অজস্র সমালোচনার জবাব।
শেষ বিকেলে বিগ শট খেলার চেষ্টায় মাহমুদউল্লাহ। ২২ গজে দাঁড়িয়ে মিড অফ, মিড অনের উপর দিয়ে বলগুলো করেছেন সীমানা ছাড়া।
এমনিতেও বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি তিন সেঞ্চুরির মালিক মাহমুদউল্লাহ। ২১ ইনিংসে তার উইলোয় ৯১২ রান। অ্যাডিলেডের সেই কাব্যিক ইনিংস যে এখনো জ্বলজ্বলে।
শেষ বিশ্বকাপ ম্যাচের অপেক্ষায় মুশফিকুর রহিমও। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে যিনি মিস্টার ডিপেন্ডেবল। বৈশ্বিক আসরে ৩৬ ইনিংসে যার রান হাজারের উপর।
ভারত বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজেছেন মুশি। শুরুটা যতটা রঙিন ততটা বিবর্ণ মাঝের পথচলা। শেষটা রাঙাতে পুনের উইকেটে নিবেদনের কমতি রাখেননি মুশফিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live