ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়ল কিউই পেসার
ভিন্ন সমীকরণ মাথায় রেখে বেঙ্গালুরুতে মাঠে নামে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না নিউজিল্যান্ডের। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে লঙ্কান দলের প্রয়োজন ছিল একটি জয়। নিউজিল্যান্ড তার কাজটি ভালোভাবে করেছে। নেট রান রেটও অনেক বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জয়ে ট্রেন্ট বোল্টের সবচেয়ে বড় অবদান ছিল ৩ উইকেট নিয়ে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন তিনি।
ম্যান অব দ্য ম্যাচের দিনে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন বোল্ট। তিনি প্রথম পাওয়ার প্লেতে কুশল মেন্ডিসের উইকেট নেন এবং ওয়ানডে বিশ্বকাপে পঞ্চাশ উইকেট নেওয়ার প্রথম নিউজিল্যান্ড বোলার হন। এরপর চার বলে লিড নিয়ে জবাব দেন সাদারা সমরবিক্রম। আরও একটি রেকর্ড গড়েছেন এই বাঁহাতি খেলোয়াড়। তিনি তৃতীয় কিউই খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 600 উইকেট পূর্ণ করেন।
বেঙ্গালুরুতে বৃহস্পতিবার বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। যেখানে বল হাতে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বোল্ট। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ বছর বয়সী পেসারের উইকেট এখন ৬০১টি। যার মধ্যে টেস্টে ৩১৭, ওয়ানডেতে ২১০ ও টি-টোয়েন্টিতে শিকার ৭৪টি।
বোল্টের ওপরে থাকা দুজনের মধ্যে সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরির আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ৭০৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট নেওয়া টিম সাউদির ৭৩২টি।
মিতব্যয়ী বোলিংয়ে ১০ ওভারে স্রেফ ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে একটি অর্জন ধরা দিয়েছে মিচেল স্যান্টনারের হাতেও। চলতি আসরে বাঁহাতি এই স্পিনারের উইকেট হলো ১৬টি, বিশ্বকাপের এক আসরে নিউ জিল্যান্ডের স্পিনার হিসেবে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০০৭ আসরে ১৬ উইকেট নিয়েছিলেন ভেটোরিও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live