ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাঁচা মরার ম্যাচের আগে অদ্ভুত এক শক্তির সাহায্য চাইলেন পাক কোচ
সেমিফাইনালে যাওয়ার দৌড়ে পাকিস্তান এখন লেগে আছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে পাকিস্তানের লিগ পর্বে তাদের শেষ ম্যাচ জিততে হবে। এছাড়াও, আমাদের আজকের নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ এবং আগামীকাল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচের ফলাফল দেখতে হবে। তাই সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানের কোচ মিকি আর্থার খুঁজছেন “ঐশ্বরিক সাহায্য”!
বেঙ্গালুরুতে চলমান নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার আজকের ম্যাচে যদি লঙ্কানরা জয় পায় এবং আগামীকাল দক্ষিণ আফ্রিকা যদি আফগানিস্তানকে হারায় তাহলে পাকিস্তানের হিসাবটা সহজ হয়ে যাবে। এতে শনিবার (১১ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ চারে খেলা। কিন্তু নিউজিল্যান্ড ও আফগানিস্তান দুই দলই জিতলে বা যেকোনো এক দলও যদি জেতে, তাহলে নেট রানরেটের হিসাবের সামনে দাঁড়াতে হবে পাকিস্তানকে।
পাকিস্তান কোচ আর্থার বলেছেন, ‘আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে আমরা সেমিফাইনালে উঠব। কিন্তু দেখা যাক, কী হয়। আমরা একটা নিখুঁত ম্যাচ খেলেছি, সেটি বাংলাদেশের বিপক্ষে।’
পাকিস্তান দলের শেষ চার নিশ্চিত করতে আর্থার তাকিয়ে ঈশ্বরের দিকে। তার মন্তব্য, ‘একটু ঐশ্বরিক সাহায্য পেলে আমরা সেমিফাইনালে উঠতে পারব।’ তবে বাস্তবতাও বোঝেন আর্থার, ‘আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে।’
টানা দুই জয়েই বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। তারপরই বাবর আজমদের ছন্দপতন হয়। একে একে টানা চার ম্যাচ হারের বাবর আজমের দল। এতে এক প্রকার অনিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনালে খেলা। তবে সপ্তম ও অষ্টম ম্যাচে টানা জয় তুলে নিয়ে আবারও ফিরে আসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। এবার অপেক্ষা শেষ চারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live