ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ম্যাক্সওয়েলের কথা টেনে শেষ ম্যাচে টাইগার ভক্তদের আশার বার্তা দিলেন সুজন

২০২৩ নভেম্বর ০৯ ১১:১৩:২২

ম্যাক্সওয়েলের কথা টেনে শেষ ম্যাচে টাইগার ভক্তদের আশার বার্তা দিলেন সুজন

বাংলাদেশ দল যখন বিশ্রাম নিচ্ছিল, তখন আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে এক অতিমানবীয় ইনিংস খেলছিলেন আজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। হোটেলে বসে এই ব্যাটসম্যানের দুর্দান্ত ইনিংস উপভোগ করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ সোজন আশা করছেন, ম্যাক্সওয়েলের ইনিংস থেকে অনুপ্রেরণা নেবেন শান্ত লিটন।

ম্যাক্সওয়েলের ইনিংস নিয়ে সুজন বলেন, ‘গতকাল ক্রিকেটারদের কোনো কাজ ছিল না। সবাই ম্যাক্সওয়েলের ঝড় দেখেছে। এটা সারা বিশ্বের ক্রিকেটারদের অনুপ্রেরণার বিষয়, শুধু বাংলাদেশ না। দুইশো তো অনেকেই মারবে। কিন্তু এরকম বিপদ থেকে, নিজের এমন চোটের অবস্থা নিয়ে।’

টাইগারদের টিম ডিরেক্টর আশা করেন ম্যাক্সওয়েলের মনের জোর, শারীরিক সক্ষমতা থেকে প্রেরণা নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘ক্রিকেটে যে সবই সম্ভব এটা বোঝা গেল। এখান থেকে প্রেরণা নিয়ে ছেলেদের আগামী ম্যাচ শুরু করা উচিত। শক্তি যে কতটা গুরুত্বপূর্ণ, ফুটওয়ার্ক ছাড়া হ্যান্ড আই কোর্ডিনেশনে এত বড় বড় ছয় মারা যায়, সেটা বোঝা গেল।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ