ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবশেষে টনক নড়লো বিসিবির
অনেক প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই মুহূর্তে ব্যর্থতা ঝেড়ে ফেলে সামনের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হাবিব বাশারও হতাশা প্রকাশ করেছেন। এই বিশ্বকাপে বাংলাদেশের যা হাওয়ার ছিল তা হারিয়েছে। বোর্ডের মূল লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের আগে দলটিকে একটি বিশ্বমানের দল হিসেবে প্রতিষ্ঠিত করা।
ছন্দে থাকা বাংলাদেশ দল বিশ্বকাপে এসে ফর্ম হারিয়ে ফেলেছে বলে মনে করেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আমরা সবাই দেখেছি এবারের বিশ্বকাপ কেমন কেটেছে আমাদের। এটা খুবই হতাশার ছিল। আমরা আমাদের প্রত্যাশা কোনোভাবেই পূরণ করতে পারিনি। অনেক সময় আপনি ফর্মে এসে টুর্নামেন্টে ফর্ম হারিয়ে ফেলতে পারেন। দূর্ভাগ্যবশত আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে আসলে। বৈশ্বিক টুর্নামেন্টে আসার আগে আমাদের মানসিক শক্তি নিয়ে বেশি কাজ করা উচিত বলে মনে করছি। ’
বিসিবির এই নির্বাচক বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপের আগেই বাংলাদেশ হয়ে উঠবে বড় দল। ২০২৭ বিশ্বকাপে টাইগারদের ভালো পারফরম্যান্সের জন্য সব বিভাগেই কাজ করতে হবে বলে জানান তিনি। বিশেষ করে ইনিংসের মাঝের ওভারগুলোতে জোর দেয়ার কথা বললেন জাতীয় দলের এই নির্বাচক।
হাবিবুল বাশার বলেন, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট তো নিশ্চিতভাবে অনেক উন্নতি করেছে। আগামী বিশ্বকাপ চার বছর পর, এই সময়ে দলটা প্রস্তুত হয়ে যাবে। সত্যি কথা বলতে, আমাদের সব বিভাগে কাজ করতে হবে। টপ অর্ডার ব্যাটিং, ফিনিশিং, আমাদের বোলিং। বিশেষ করে মিডল অর্ডারে আমাদের বোলারদের উইকেট নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। আমাদের সব বিভাগ নিয়েই কাজ করতে হবে। শুধু একটা বিভাগ নয়। ব্যাটিং, বোলিং তো আছেই সঙ্গে নতুন বলের পাশাপাশি মিডল ওভারে উইকেট নেওয়ার মানসিকতা বাড়াতে হবে। তাহলে ভালো হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live