ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নিউজিল্যান্ডের-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে নতুন দুঃসংবাদ
ইতিমধে বিশ্বকাপের রাউন্ড রবিন পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে তিন দল। বাকি এক আসনের দৌড়ে আছে আরও তিন দল। তবে সেও কঠিন সমীকরণ। এর মধ্যেই বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্ভাবাস।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই অবস্থানে আছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, গতকাল নাটকীয় ম্যাচে আফগানদের হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগেই নির্ধারিত সূচি অনুযায়ী দুই ও তিনে থাকা অজি ও প্রোটিয়া শিবির মুখোমুখি হবে সেমিতে। শীর্ষে থাকা ভারত মোকাবিলা করবে চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখা দলের।
সেমিফাইনালের শেষ সিটের রেসে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান। তিন দলেরই ৮ ম্যাচে ৮ করে পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড চারে, পাঁচে পাকিস্তান এবং আফগানিস্তান আছে ছয় নম্বরে। এমন সমীকরণ মাথায় রেখেই বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে নিউজিল্যান্ড। বাঁচা-মরার ম্যাচটিতে কিউইদের স্বপ্নভঙ্গ হতে পারে বেরসিক বৃষ্টিতে।
আগামীকাল বেঙ্গালুরুতে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে বেলা আড়াইটায়। স্থানীয় আবহাওয়ার পূর্ভাবাস বলছে, এদিন সন্ধ্যা থেকেই বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে কালকের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি হলে কপাল পুড়তে পারে নিউজিল্যান্ডের। সে ক্ষেত্রে সেমির রাস্তা আরও পরিস্কার হবে পাকিস্তানের। তবে সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে বাবর আজমদের।
এর আগে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির কারণে পুরো ম্যাচ হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান। তাহলে এবারও কি স্বপ্নভঙ্গ হবে কেন উইলিয়ামসনের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live