ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে ম্যাথিউসের পক্ষ নিয়ে মুখ খুললেন সাকিবদের কোচ
সাকিব যখন শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ উইকেট নেন, তখন পরবর্তী ব্যাটসম্যান হিসাবে নির্ধারিত সময়ে ম্যাথিউসের ক্রিজে পৌঁছানো উচিত ছিল। তবে হেলমেট সমস্যার কারণে শুরুতে দেরি হয় তার। মাঠে নামার পর তার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়। তার সহকর্মী তাকে আরেকটি হেলমেট নিয়ে আসে। ক্রিজে নামতে দেরি হওয়ায় এমসিসির নিয়ম অনুযায়ী আবেদন করেন টাইগার অধিনায়ক সাকিব। যে কারণে ম্যাথিউসকে আউট করে দেন মাঠের ম্যাচ পরিচালক।
তবে সাকিবের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড স্পষ্ট করেই বলেছেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না। এটা আমার তাৎক্ষণিক ভাবনা। সবকিছু দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাই এরাসমাসকে বলতে দেখেছি, ‘অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো। এরপর দেখেছি, অ্যাঞ্জেলো হেলমেট তুলে নিল, এরপর বিজ্ঞাপনী বোর্ডের দিকে ছুড়ে মারল। আসলে, আমি বিস্মিত হয়েছি।’
পুরো ব্যাপারটাকে ক্রিকেটীয় চেতনার বিরোধীও মনে করেন ডোনাল্ড। বাংলাদেশের বোলিং কোচ বলেন, আপনি এই খেলার প্রতি, একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলুন। ক্রিকেটের চেতনার কথা বলুন। আমি এমন জিনিস দেখতে চাই না। এটি আসলে আমার ব্যাপার। আমার কথা হচ্ছে, এটা হতে পারে না। কিন্তু আমরা সেটিই দেখেছি। জানি না, আমার মন সঙ্গে সঙ্গেই বলছিল, এটা হতে পারে না। এটা একেবারেই হতে পারে না!
পুরো ঘটনাটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন,‘এটা দেখতে খুব হতাশার লেগেছে। মানলাম সাকিব সুযোগ নিয়েছে। কিন্তু আপনি আমার কথা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার অপছন্দ...এমনকিছু আমি পছন্দ করি না। এমন কিছু ঘটতে দেখা সত্যিই খুব কঠিন...শ্রীলঙ্কার অন্যতম সেরা খেলোয়াড় কোনো বল না খেলেই আউট হয়ে চলে গেল!’
এদিকে ম্যাথিউস প্রমাণ হিসেবে এক্সে (সাবেক টুইটার) দুইটি ছবি জোড়া লাগিয়ে পোস্ট করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে, ছবির একটি সাদিরার ক্যাচ ধরার মুহূর্তের, আর অপরটি তার হেলমেট খুলে যাওয়ার মুহূর্তের। আর উপরে টাইমও লেখা রয়েছে। যেখানে দেখা যায় দুইটি ঘটনার মাঝে ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live