ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে নতুন বিতর্কের ঝড়
গর্ভবতী স্ত্রীকে দেখতে দুবার বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরেছেন লিটন দাস। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে একদিনের জন্য কলকাতা থেকে ফিরে আসেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শেষে আবারও ঢাকায় ফিরছেন তিনি। বিসিবি সময় বেঁধে দিয়েছে এবং লিটনকে দলে যোগ দিতে পুনে যেতে হবে। এবং ম্যাচের আগে অনুশীলন করতে হবে।
সূত্র জানায়, লিটনের দেশে ফেরা সহজে মেনে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। দিল্লিতে হাথুরুসিংহে ঢাকায় আসার অনুমতি চাইলে কোচ লিটনকে বলেন, বিসিবি রাজি হলে তার কোনো আপত্তি নেই। লিটন পরে যোগাযোগ করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদের সঙ্গে।
মাহমুদই ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন। বিশ্বকাপের সময় বারবার দেশে আসা নিয়ে ঢাকা থেকে আপত্তি উঠলেও লিটন ছুটি পেলেন দলের সঙ্গে থাকতে বাধ্য হলে অনুশীলন ও খেলায় মন দেবেন না! তার চেয়ে দেশে একদিন কাটানো ভালো।
মানবিক কারণে লিটনকে দেশে ফেরার অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিসিবি এখনো ক্ষুব্ধ। লিটনের দেশে আসার খবরে হতবাক বিসিবি সভাপতি নাজমুল হাসানও। লিটন যদি শর্ত না মেনে আগামীকালের মধ্যে পুনেতে ফিরে আসেন, তাহলে বিসিবি তার বিরুদ্ধে কঠোর হতে পারে। আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এদিকে, স্ত্রীর সন্তান হওয়ার সম্ভাবনা থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকে ছুটি চেয়েছেন লিটন বলে গুঞ্জন রয়েছে। তবে বিসিবির প্রধান ক্রিকেট কর্মকর্তা জালাল ইউনুস বলেছেন, খবরটি সঠিক নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live