ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের লক্ষ্যে দেশ ছাড়ার আগে ভক্তদের বিশেষ বার্তা দিলেন বিজয়
বিশ্বকাপে বাংলাদেশের আর মাত্র একটি ম্যাচ বাকি। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সেই ম্যাচের আগে সাকিবের জায়গায় সুযোগ পাওয়া এনামুল হক বিজয়। এই বাংলাদেশের তারকা ক্রিকেটার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়েন ইতিমধ্যে। বুধবার (৮ নভেম্বর) দেশ ছাড়ার আগে কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।
আর মাত্র একটি ম্যাচ বাকি থাকায় বিজয়ের সকল স্বপ্ন শেষ ম্যাচকে ঘিরেই। একটি ক্যাচ ধরে হলেও দলের জয়ে ভূমিকা রাখতে চান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজয় বলেন, ‘বিশ্বকাপে খেলতে যেতে পারাটা ভাগ্যের বিষয়। শেষ ম্যাচ খেলতেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় কথা। যতটুকু পারি অবদান রাখার চেষ্টা করবো সেটা একটা ক্যাচ ধরেই হউক কিংবা ব্যাটিং দিয়েই হউক দলকে জেতাতে চাই।’
দুঃসময়ে যে সব সমর্থকরা বিজয়কে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই ওপেনার। তিনি বলেন, ‘কালকে সন্ধ্যায় টিকিট পাওয়ার পর নিশ্চিত হলো যে যাচ্ছি (বিশ্বকাপ খেলতে)। আল্লাহর ইচ্ছে ছিল তাই যেতে পারছি। সমর্থকদের অনেক ধন্যবাদ। সবসময় আমাকে সাপোর্ট করছে। তাদের এই দোয়াটা যেন আমি কাজে রূপান্তরিত করতে পারি। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি চেষ্টা করবো মাঠে সেটা প্রয়োগ করার জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live