ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরির ইনিংসে একাধিক রেকর্ড
ম্যাক্সওয়েল ১২৮ বলে দুটি সেঞ্চুরি করেন। তার ২০১ রানের ইনিংসে ২১টি চার ও ১০টি ছক্কা ছিল। আফগানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ম্যাক্সওয়েলের ইনিংসটিকে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি হিসেবে রেকর্ড বুকে স্থান পেয়েছে। এর আগে, ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইল ১৩৮ বলে দুটি সেঞ্চুরি করেছিলেন।বিশ্বকাপ বাদ দিলে, গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ঈশান কিশানের ডাবল সেঞ্চুরি করেন। সেটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হিসাবে বিবেচিত।
বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ম্যাক্সি। রান তাড়ায় আগে কখনো এতো বড় ইনিংস খেলেনি কেউ। এদিকে বিশ্বকাপে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের পাশাপাশি, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিকও এখন ম্যাক্সওয়েল। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের অপরাজিত ওয়াটসনের ইনিংসটি ছিল কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস।
এছাড়াও, চলতি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসও এটি। ম্যাক্সওয়েলের ইনিংসের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
ম্যাক্সওয়েলের পুরো ইনিংসে যে ব্যাটসম্যানটি তাকে সাহায্য করেছেন তিনি দলের অধিনায়ক প্যাট কামিন্স। এই দুইজন মিলে গড়েন ২০২ রানের অপরাজিত জুটি। যা বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের গড়া ১৩৮ রানের অপরাজিত জুটিটি ছিল এতদিনের সর্বোচ্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live