ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সুপার ওভারের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২৩ নভেম্বর ০৭ ২১:৫৩:০৪

সুপার ওভারের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পান বাংলাদেশ। তবে এই ম্যাচটি প্রথম ম্যাচের চেয়েও উত্তেজনাপূর্ণ ছিল। নির্ধারিত শেষ ওভার পর্যন্ত পাকিস্তানের জয়ের সম্ভাবনাও বাংলাদেশের মতোই ছিল। শেষ মুহূর্তে ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে খেলা হয়, যেখানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার বীরত্বে জয় নিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ তাদের ৫০ ওভারে ১৬৯ রান করে। জবাবে এক বল বাকি থাকতেই ১৬৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরা। সুপার ওভারে পাকিস্তান তুলেছিল ৭, জবাবে ওভারের প্রথম ৪ বলে ৬ রান তোলা বাংলাদেশ পরের বলেই বিপাকে পড়ে সোবহানা মোস্তারির উইকেট হারিয়ে। শেষ বলে নাশরা সান্ধুকে মিড অনের ওপর দিয়ে মেরে ঠাণ্ডা মাথায় চার রান সংগ্রহ করেন নিগার। ম্যাচসেরাও তিনি।

এর আগে ওপেনার ফারজানা হক (৮৮ বলে ৪০) ও মিডল অর্ডার ব্যাটার নিগার সুলতানার (১০৪ বলে ৫৪) ব্যাটে চড়ে ১৬৯ তোলে বাংলাদেশ। পাকিস্তানের আটজন ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও ২৭ এর বেশি কেউ করতে পারেননি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ