ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চমক ভরা টি-টেন লিগের সময়সূচি প্রকাশ
গত ৫ অক্টোবর থেকে থেকে শুরু হাওয়া ভারতের ওয়ানডে বিশ্বকাপে ইতিমধ্যে জমে উঠেছে। তবে এরই মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনের ৭ম সিজনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। টি-টেন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে।
চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরে এই অনুষ্ঠান হবে। মৌসুমের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, ওয়ানডে বিশ্বকাপের পরপরই ২৮ নভেম্বর খেলা হবে এই মৌসুম। গত বছরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটরস এবং রানার্সআপ নিউইয়র্ক স্ট্রাইকার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৯ ডিসেম্বর পর্দা নামিয়ে বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে।
আসরে লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হবে। সেখান থেকে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বর দলের মধ্যে অনুষ্ঠিত হওয়া এলিমিনেটর ম্যাচের জয়ীর বিপক্ষে। সেখান থেকে জয়ী দল যাবে ফাইনালে।
এবারের আসরে ডেকান গ্ল্যাডিয়েটরস এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ছাড়াও অংশগ্রহণ করবে যথাক্রমে নর্দান ওয়ারিয়র্স, মরিসভিল স্যাম্প আর্মি, দিল্লি বুলস, টিম আবুধাবি এবং চেন্নাই ব্রেভস। ১২ দিনব্যাপী এই টুর্নামেন্টে শিরোপার জন্য এই ৭ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
এই আসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেন, ‘গেল বছরের আবুধাবি টি-টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live