ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের ইনজুরি নিয়ে সর্বশেষ তথ্য জানালেন বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ের পরদিনই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের ফাইনাল ম্যাচে সাকিবকে ছাড়াই অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
বিসিবি এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে।
আঙুলে চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে সেটিও জানিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, বাম হাতে চোট পান সাকিব। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার। অর্থাৎ, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে টাইগার অলরাউন্ডারকে। এর ফলে, নভেম্বরের আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি জয়ের পথে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৭ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট। ইনজুরির কারণে তিনি একটি ম্যাচ খেলতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live