ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

চরম দুঃসংবাদঃ হাসপাতালে হারিস রউফ

২০২৩ নভেম্বর ০৭ ১৫:০০:৫৪

চরম দুঃসংবাদঃ হাসপাতালে হারিস রউফ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষ চারে ওঠার লড়াইয়ে ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে পাকিস্তান। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ রয়েছে পাকিস্তান শিবিরে।

এই ম্যাচে দলের তারকা হারিস রউফের চিন্তায়। কারণ এই ম্যাচের আগে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। ডানহাতি খেলোয়াড় পাঁজরের এমআরআই করাতে হাসপাতালে গিয়েছিলেন।

বিশ্বমঞ্চে সেমির দৌড়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। যদিও কাগজে-কলমের হিসাবে এখনও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি, তবে পাঁচবারের চ্যাম্পিয়নরা এই লড়াইয়ে বেশ এগিয়ে। এক্ষেত্রে লড়াইটা মূলত আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের।

জানা গেছে, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হারিস খেলবেন কি না, তা নির্ভর করছে তার এমআরআই রিপোর্টের ওপর। তবে এখনও এ বিষয়ে কিছুই জানা যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ