ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের
ইনজুরির কারণে আইসিসির ১৩ তম ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
চলতি এই বিশ্বকাপে আর এক ম্যাচ বাকি বাংলাদেশের। আগামী শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা সাকিব বাহিনী। তার আগেই দলের সেরা তারকাকে হারালো টাইগাররা।
বিবৃতিতে বিসিবি জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ছিটকে পড়া সাকিব দিল্লি থেকেই ধরেছেন ঢাকার বিমান। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি জয়ের পথে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৭ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট। ইনজুরির কারণে তিনি একটি ম্যাচ খেলতে পারেননি।
আসরে খুব একটা ভালো নেই বাংলাদেশ। ৮ ম্যাচ খেলে দুই জয় পেয়েছে টাইগাররা। সেমিতে খেলার স্বপ্ন থাকলেও টানা হারে বিদায় নিতে হয় আসর থেকে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন এখনো টিকে আছে সাকিবদের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই মিলবে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live