ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বল বদলের অভিযোগ শেষ, নতুন করে সমালোচনার শিকার ভারত
সম্প্রতি পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা দাবি করেছেন, বিশ্বকাপে ‘প্রতারণা’ করছে ভারত। বাড়তি সুবিধা পেতে তাদের বোলারদের বিশেষ বল দিচ্ছে আইসিসি ও বিসিসিআই। এতে প্রচুর সুইং পাচ্ছেন বোলাররা।
কিন্তু পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম দাবি অস্বীকার করেছেন রাজার এই তার মন্তব্যের কোনো ভিত্তি নেই। এসব কথা বলা হয় শুধুই রসিকতা হিসেবে।
পাকিস্তানি নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান রাজা অভিযোগ করেন, ভারত ব্যাট করলে প্রতিপক্ষের বোলাররা কোনো সুবিধা পাবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটারেরা যখন বোলিং করা শুরু করে তখন তারা বেশি সুইং পায়।
তিনি বলেন, গত ৭ ম্যাচে ৭-৮টি ডিআরএসের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে। শামি ও সিরাজ যেভাবে সুইং করিয়েছে, তাতে মনে হচ্ছে আইসিসি ও বিসিসিআই তাদের আলাদা বল দিয়েছে। দ্বিতীয় ইনিংসের বল সন্দেহজনক। সেটা পরীক্ষা করে দেখা উচিত। বলের একপাশ ভারী রাখতে অতিরিক্ত চামড়া থাকতে পারে। সেসব তদন্ত করা দরকার।
এবার বিশ্বকাপের রিভিউ সিস্টেম নিয়ে অভিযোগ এনে হাসান রাজা বলেন, ডিআরএস এর ক্ষেত্রে কারচুপি করেছে ভারত। ফলে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত শর্মারা। খবর এনডিটিভি
পাকিস্তানের নিউজ চ্যানেল এবিএনে কথা বলতে গিয়ে প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের আউট প্রসঙ্গ এমন অভিযোগ তোলেন রাজা। তিনি বলেন, এই ম্যাচে জাদেজা ৫ উইকেট নিয়েছে। আমরা প্রযুক্তির কথা বলি। ভ্যান ডার ডুসেন ওদের প্রধান ব্যাটার ছিল। জাদেজার বল লেগ স্টাম্পে পড়েছিল। ইমপ্যাক্ট দেখাচ্ছিল লেগ স্টাম্পে। তা হলে কীভাবে সেটা গিয়ে মিডল স্টাম্পে লাগল? ডিআরএস-এ কারচুপি হচ্ছে। ভারত সেটা করছে।
এই প্রসঙ্গে আরও কয়েকটি ডিআরএসের কথা তুলে ধরে রাজা বলেন, শুধু এই ম্যাচে নয়, এর আগেও সেটা হয়েছে। আবার পাকিস্তানের বোলারের বল দক্ষিণ আফ্রিকার ব্যাটারের প্যাডে লাগলেও তাতে আউট দেয়া হয়নি। ডিআরএস নিয়েও লাভ হয়নি। এটা ভারত ইচ্ছা করে করছে। আয়োজক দেশ হিসাবে সুবিধা নিচ্ছে ওরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live