ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দারুন জয়ের ম্যাচে রোহিত-সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেলেন সাকিব
‘টাইম আউট’ বিতর্ককে সঙ্গী করে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ। এতে করে টাইগারদের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা হয়েছে। ম্যাচে বল ও ব্যাট দুই হাতেই দুর্দান্ত ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন তিনি।
চলতি মৌসুমে বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। গতকালও করলেন আরেকটি। যেখানে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে এ কীর্তি গড়েন সাকিব।
বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক অর্ধশত রানের ইনিংস খেলার রেকর্ডটি ভারতের ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারের। তিনি বিশ্বকাপের ৬ আসরে অংশগ্রহণ করে ৪৫ ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৪৪ ইনিংসে। এর মধ্যে তিনি ৫০ রান সংগ্রহ করেছেন ১৫ বার আর সেঞ্চুরি করেছেন ৬টি। সবমিলে ৫০ উর্ধ্বো ইনিংস রয়েছে ২১টি।
তারপরেই রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এর আগে যেখানে ছিলেন রোহিত শর্মা ও কুমার সাঙ্গাকারা। সাকিব বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৬টি ইনিংস খেলেছেন। যেখানে তার ৫০ উর্ধ্বো ইনিংস রয়েছে ১৩টি। যার মধ্যে অর্ধশত ১১টি ও সেঞ্চুরি ২টি। তারপরেই রয়েছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকার। তিনি ৩৫ ইনিংসে ৫০ উর্ধ্বো ইনিংস খেলেছেন ১২টি। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ২৫ ইনিংস খেলেছেন এখন পর্যন্ত। যেখানে ৫০ উর্ধ্বো ইনিংস খেলেছেন ১২টি। এবারের বিশ্বকাপে ফাইনালসহ (ফাইনালে উঠলে) এখনো ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোহিত। তাই এ রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ পাবেন।
সোমবার (৫ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে চারিথা আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রান সংগ্রহ করে। ম্যাচটিতে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস কোনো বল খেলার আগেই ‘টাইম আউটের’ ফাঁদে পড়ে বিদায় নেন। এতে ম্যাচে বেশ উত্তেজনা ছড়ায়। যা ম্যাচ শেষেও দেখা যায়।
লঙ্কানদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে ওপেনার তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন লিটন দাস। ফের শঙ্কা জাগে ব্যাটিং বিপর্যয়ের। তবে অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শান্ত। দু’জনের তৃতীয় উইকেটে গড়েন ১৬৯ রানের জুটি। এরমধ্যে সাকিব-শান্ত হাফসেঞ্চুরি তুলে নেন।
শেষ দিকে টাইগাররা দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোয় পরাজয়ের শঙ্কা জেগে বসে। কিন্তু শেষ পর্যন্ত ৩ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live