ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে এমন ঘটনা এই প্রথম

২০২৩ নভেম্বর ০৬ ১৭:১৪:০৩

১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপে এমন ঘটনা এই প্রথম

চলতি বিশ্বকাপে বিশ্বকাপের রাউন্ড রবিন ম্যাচগুলো শেষের পথে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৩৮তম ম্যাচ। গত কয়েক বছরে, ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের এই দুটি শক্তিশালী সলের মধ্যে দ্বন্দ্ব বারবার উত্তেজনা বাড়িয়েছে। বিশ্বকাপে দুই দলের অবস্থানই নাজুক। শ্রীলঙ্কা ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে। অন্যদিকে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পান।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টোসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টসের সময় সাকিবকে প্রশ্ন করেন একাদশে কোন পরিবর্তন আসছে কিনা। সেখানে সাকিব দ্বিধাহীন ভাবে উত্তর দেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান এই ম্যাচের জন্য ফিট নয় তার জায়গায় বাংলাদেশ একাদশে যুক্ত হচ্ছে তানজিন সাকিব।

না খেলেই আউট লঙ্কান ব্যাটার ম্যাথুসঃ

নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুস। কোনো বল না খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে পরবর্তী ব্যাটসম্যান ক্রিসে আসতে হবে ২ মিনিটের মধ্যে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে একজন বেটার ক্রীজে না আসতে পারে তাহলে ওই ব্যাটারকে টাইম আউট এর আওতায় এনে আউট বলে ঘোষণা করা হয়। আর সেই বিরল ঘটলো আজকে বাংলাদেশ এবং শ্রীলংকার এই ম্যাচে ঘটলো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ