ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের একাদশে পরিবর্তন নিয়ে যা বললেন সাকিব

২০২৩ নভেম্বর ০৬ ১৪:০৯:২৯

বাংলাদেশের একাদশে পরিবর্তন নিয়ে যা বললেন সাকিব

চলতি বিশ্বকাপে বিশ্বকাপের রাউন্ড রবিন ম্যাচগুলো শেষের পথে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৩৮তম ম্যাচ। গত কয়েক বছরে, ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের এই দুটি শক্তিশালী সলের মধ্যে দ্বন্দ্ব বারবার উত্তেজনা বাড়িয়েছে। বিশ্বকাপে দুই দলের অবস্থানই নাজুক। শ্রীলঙ্কা ৭ ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছে। অন্যদিকে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পান।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টোসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

টসের সময় সাকিবকে প্রশ্ন করেন একাদশে কোন পরিবর্তন আসছে কিনা। সেখানে সাকিব দ্বিধাহীন ভাবে উত্তর দেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান এই ম্যাচের জন্য ফিট নয় তার জায়গায় বাংলাদেশ একাদশে যুক্ত হচ্ছে তানজিন সাকিব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ