ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সুজনের সেই মন্তব্যের কঠিন জবাব দিলেন হাথুরু
বাংলাদেশের ক্রিকেট খুব একটা ভালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না। মাঠে দলের দুর্বল পারফরম্যান্স; এর সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত অভিযোগ। গত শুক্রবার দিল্লির টিম হোটেলে মিডিয়ার মুখোমুখি হন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সোজন। সেখানে তিনি দলে নিজের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। টিম ম্যানেজার হিসেবে বিশ্বকাপের মধ্য দিয়ে গেলেও দল গঠন বা টিম মিটিংয়ে প্রভাব ফেলার সুযোগ পাননি তিনি। ফলে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সুজনের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এবার সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে লঙ্কান এ মাইন্ড-মাস্টারের ভাষ্য, আমি সুজনের সাক্ষাৎকার দেখেছি। কেন এমন বলেছে জানা নেই আমার। এটা তার ব্যক্তিগত মতামত।
এর আগে সুজন বলেছিলেন, বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা ট্যুরেই একটা বাড়তি দায়িত্ব থাকতো যে আমি দল নির্বাচনের অংশ থাকতাম, যেটা এবার নেই। আমার এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে আমি কতটুকু পারব, কতটুকু পারব না। এখানে ক্রিকেটিং রুল আমার না।
সাবেক এ অধিনায়ক বলেছিলেন, খুশি না…আমি তো এভাবে থাকতেই চাই না। যেহেতু আমার রক্তেই ক্রিকেট। কোচিং করি, এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত ট্যুরগুলাতে যে ভূমিকা ছিল। এসব থেকে আমি দূরেই আছি। আমি উপভোগ করছি কিনা? না, অবশ্যই না। একটা ট্যুরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব। সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি মূলত ক্রিকেটটা দেখতাম। যেটা হয়েছে গেছে, এখন চিন্তা করে লাভ নেই। সামনের দুইটা ম্যাচ আছে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।
এদিকে সুজনের বিস্ফোরক মন্তব্যের ইস্যুতে কিছু না বললেও বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন হাথুরু। তার ভাষ্য, দলের এই অবস্থার দায় আমারও। আমরা দর্শকদের হতাশ করেছি সঙ্গে আমরাও হতাশ হয়েছি। আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live