ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাঠে নামার আগে দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কার অবাক করা পরিসংখ্যান
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অস্তম ম্যাচে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এদিকে দিল্লিতে বায়ু দূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় ম্যাচটি হুমকির মুখে পড়েছে। তবে সব বাঁধা ভেদ করে নামতে হবে মাঠে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথে আজকের ম্যাচটি দুই দলের ৫৪তম দেখা। দিল্লির বায়ুদূষণ অতিক্রম করে হারের বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগারদের। আর জয় দিয়ে সেমিতে না পৌঁছানোর ক্ষতে প্রলেপ দিতে চায় লঙ্কানরা।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি দেখায় জয়ের হিসেবে শ্রীলঙ্কার পাল্লা বেশ ভারি। এখন পর্যন্ত ৪২ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর বাংলাদেশের পক্ষে ফল এসেছে ৯ ম্যাচে, আর বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার দল দুটি। সেই লড়াইয়ে এগিয়ে লঙ্কানরাই। বৈশ্বিক মহারণে এখনও একবারও লঙ্কানদের হারাতে পারেনি লাল-সবুজেরা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের রানের পাহাড়ে পিষ্ট হয়েছিল সাকিব বাহিনী। আর ২০১৯ বিশ্বকাপে বৃষ্টিতে ভেসে গিয়েছিল দুই দলের ম্যাচ।
ইনিংসে সর্বোচ্চ রানের হিসেবেও এগিয়ে শ্রীলঙ্কা। ২০০৮ এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৫৭ রান সংগ্রহ করেছিল লঙ্কানরা। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহটা অবশ্য খুব বেশিদিন আগের কথা নয়। ২০১৭ সালে কলম্বোতে প্রথম ওয়ানডেতে ৩২৪ রান তুলেছিল বাংলাদেশ।
দলীয় সর্বনিম্ন সংগ্রহের লজ্জার রেকর্ডটি বাংলাদেশের দখলে রয়েছে। ২০০২ সালে মাত্র ৭৬ রান সংগ্রহ করেছিল নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিকরা। আর শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ২০১৮ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে। বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে আটকে দিয়েছিল মাত্র ১২৪ রানে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি কুমার সাঙ্গাকারার। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এ রান সংগ্রাহক বাংলাদেশের বিপক্ষে করেছেন ১ হাজার ২০৬ রান। আর টাইগারদের জার্সিতে লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড মুশফিকুর রহিমের দখলে। তিনি করেছেন ১ হাজার ২০ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের কীর্তিও মুশিরই। দুবাইয়ে ২০১৮ সালে খেলেছিলেন ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংস। লঙ্কানদের হয়ে রেকর্ড অবশ্য তিলকারত্নে দিলশানের। তার ব্যাট থেকে এসেছিল ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।
সবচেয়ে বেশি শতকের দিক থেকেও এগিয়ে আছেন সাঙ্গাকারা। বাঁহাতি এই ক্লাসিক্যাল ব্যাটার টাইগারদের বিপক্ষে ৫ বার শতক হাঁকিয়েছেন। আর বাংলাদেশের হয়ে শতক বেশি তামিম ইকবাল এবং মুশফিকের। দুজনেরই আছে দুটি করে শতক।
বোলিং রেকর্ডেও এগিয়ে লঙ্কানরাই। ক্রিকেট কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন উইকেট নিয়েছেন ৩১টি। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। দুই দলের খেলায় নড়াইল এক্সপ্রেসের ঝুলিতে আছে ২৬ উইকেট।
সেরা বোলিং ফিগারে অবশ্য নেই এই দুজনের কেউই। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পাওয়া লঙ্কান পেস কিংবদন্তি চামিন্দা ভাস; সেদিন ২৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছিলেন। আর বাংলাদেশের স্পিন কিংবদন্তি আব্দুর রাজ্জাক ৬২ রানের বিনিময়ে শিকার করেছিলেন ৫ উইকেট। এটিই বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live