ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আজ বাংলাদেশ প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কা নয়, অন্য কেউও
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অস্তম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এদিকে দিল্লিতে বায়ু দূষণের কারণে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় ম্যাচটি হুমকির মুখে পড়েছে।
শনিবার (৪ নভেম্বর) দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৬৫। এই পরিস্থিতিতে, জয়ের পথে ফিরে যাওয়ার মরিয়া প্রচেষ্টায় বাংলাদেশ মুখোশ পরার অনুশীলন করেছিল। ৪০০ এর উপরে একটি বায়ু মানের সূচক খুব বিপজ্জনক বলে মনে করা হয়। জানা গেছে, ম্যাচের দিন একিউআই পরিমাপ করার পর ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিবেন কর্মকর্তারা।
এ পর্যন্ত মাত্র একটি জয় পাওয়া বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। প্রায় এক মাস আগে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো বাংলাদেশ এবং ক্রিকেটের মেগা ইভেন্টে প্রথমবারের মতো সেমিফাইনালের খেলার লক্ষ্যে শুরুটা দারুণভাবেই করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের সেরা পারফরমন্সে প্রদর্শন করতে পারেনি।
নেদারল্যান্ডসের কাছে হতাশাজনক হারসহ টানা ছ’টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। টানা হারে বিধ্বস্ত ও বিষন্ন করে ফেলেছে খেলোয়াড়দের এবং এই মুহূর্তে কোনো ম্যাচ জয়ের মতো দল বলে মনে হচ্ছে না বাংলাদেশকে।
তারপরও আশাবাদী বাংলাদেশ। কারণ ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য উন্মুখ হয়ে আছে দল। আইসিসির নিয়ম অনুসারে, আয়োজক পাকিস্তান এবং বিশ্বকাপের শীর্ষ সাত দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।
অন্যদিকে, বিশ্বকাপে দু’টি ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার পারফরমেন্স মোটেই আহামরি কিছু হচ্ছে না। যদিও এখন পর্যন্ত গাণিতিকভাবে সেমিফাইনালের দৌঁড় থেকে বাদ পড়েনি শ্রীলঙ্কা। কিন্তু সেমিতে জায়গা পেতে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হচ্ছে তাদের।
সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের লজ্জাজনক হার বরণ করে নেয় শ্রীলঙ্কা। বিশ্বকাপে দ্বিতীয় এবং ওয়ানডে ইতিহাসে তৃতীয় বড় ব্যবধানে হারের রেকর্ড এখন লঙ্কানদের। টেস্ট দল হিসেবে বিশ্বকাপে সর্বনিন্ম রানের লজ্জা থেকে বাংলাদেশের নামও মুছে ফেলে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে কখনোই শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে টাইগাররা। গত বিশ্বকাপে মাঠে নামার আগে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৩ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে শ্রীলঙ্কা ৪২টি এবং বাংলাদেশ ৯টি ম্যাচে জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live