ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করতে টাইগারদের জন্য শেষ দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচকে সামনে রেখে লঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় চোট পান টাইগার ক্রিকেট তারকা।
অন্যদিকে , তারা ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থেকেও হাতছাড়া করেছে। আফগানিস্তানের সাথে পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করা হলেও, টাইগাররা সুযোগ না পাওয়া দুর্ভাগ্যজনক।

তবে আশা আছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ক্ষীণ আশা এখনো বেঁচে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে চলতি বিশ্বকাপে সাকিব আল হাসানকে তার বাকি দুই ম্যাচের একটিতে জিততে হবে এবং অন্য ম্যাচে হারলেও ব্যবধানটা যেন খুব বেশি বড় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। টাইগারদের বাকি দুটি ম্যাচ হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনা করলে লঙ্কানদের হারানোর ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কারণ চোটের কারণে লঙ্কান দলে নেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এ সুযোগটাই কাজে লাগাতে হবে সাকিব বাহিনীর। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না পেলেও বেশি ব্যবধানে হারা যাবে না। অবশ্য এই দুটি শর্ত মিললেই চলবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে হলে বাংলাদেশের সামনে আরও কিছু ‘যদি কিন্তু’ সমীকরণ মেলাতে হবে। তাহলেই কেবল খুলতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য। এক্ষেত্রে অন্য শর্ত হলো, অবশ্যই শ্রীলংকা তাদের বাকি ম্যাচটিতেও (নিউজিল্যান্ডের বিপক্ষে) হারতে হবে। অর্থ্যাৎ, লঙ্কানদের শেষ দুই ম্যাচে পরাজয়ের পাশাপাশি বাংলাদেশকে একটিতে অবশ্যই বড় জয়ে রান রেট বাড়িয়ে নিতে হবে।
এ ক্ষেত্রে টাইগারদের জন্য সুবিধা হলো শ্রীলঙ্কা তাদের অন্য ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যাদের সামনে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য ওই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। সেমিফাইনাল যেতে হলে লঙ্কানদের যে কোনোভাবে হারাতে চাইবে কিউইরা। যে কারণে ওই ম্যাচে লঙ্কানদের হারের সম্ভাবনাও বেশি। বিশ্বকাপে ৭ টি ম্যাচ খেলে ২ জয়ে লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট (রানরেট -১.১৬২)। আর তাদের বিপক্ষে জিতলে টাইগাদের পয়েন্টও হবে ৪।
বর্তমানে রানরেটে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও জয়ের কারণে লঙ্কানদের টপকে যেতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে কুশল মেন্ডিসদের পয়েন্ট আরও কমবে। সেক্ষেত্রে এর পুরো সুবিধা নেবে টাইগারবাহিনী। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিতে আরও একটি সমীকরণের মুখোমুখি হবে। নেদারল্যান্ডসকে তাদের বাকি দুটি ম্যাচে হারতে হবে। এক্ষেত্রে ডাচদের জয়ের সম্ভাবনা একেবারেই কম। তাদের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সবার নীচে অবস্থান করা ইংল্যান্ডেরও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ। বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়েছে ইংলিশরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live