ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অত্যাশ্চর্য জয়ের পর চরম দুঃসংবাদ পেল পাকিস্তান
গতকাল পাকিস্তান ক্রিকেট দল শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল,হারলেই স্বপ্নভঙ্গ। কিউইদের ৪০২ রানের পাহাড় তাড়ায় বৃষ্টিভাগ্য আর ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ডিএল মেথডে ২১ রানের জয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে ৯২’ বিশ্বচ্যাম্পিয়নরা।
অত্যাশ্চর্য জয়ের পর ধীরগতির কারণে ম্যাচ ফির ১০ শতাংশ দিতে হয়েছে পাকিস্তানকে। বাবর আজমা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আজ (রোববার) বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের ওপর শাস্তির রায় দিয়েছেন।
আইসিসির নিয়ম অনুযায়ী স্লো–ওভার রেটে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়ে থাকে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তানের দুই ওভার গ্যাপ থাকায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
গতকাল (শনিবার) বেঙ্গালুরুতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান তুলেছিল নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন রাচিন রবীন্দ্র। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৫ ওভার ৩ বলে এক উইকেট হারিয়ে ২০০ রান তোলে পাকিস্তান।
অপরাজিত সেঞ্চুরি হাঁকান ফখর জামান। ফখরের এমন ঝড়ের মধ্যে আরেক প্রান্তে দাঁড়িয়ে যোগ্য সঙ্গ দেন বাবর আজম। অধিনায়কও তুলে নেন ব্যক্তিগত ফিফটি। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন অবিচ্ছিন্ন ১৯৪ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মধ্যেই হানা দেয় বৃষ্টি। আর সেটা বাবরদের জন্য যেন আর্শীবাদ হয়েই আসে! বৃষ্টিতে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় ডিএল মেথডে ২১ রানের জয় পায় পাকিস্তান।
অবশ্য এমন জয়ের পরও সেমিতে উঠতে কিছু হিসাব মেলাতে হচ্ছে বাবর আজমদের। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেখানে জয় ছাড়াও পাকিস্তানকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live