ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের পর হাথুরুর ভাগ্য নির্ধারণ
সেমিফাইনালে খেলার প্রবল আশা নিয়ে বিশ্বকাপে প্রবেশ করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ দল বিশ্বমঞ্চে সাত ম্যাচে টানা ছয়টি পরাজয় ও একটি জয় পেয়েছে। বিশ্ব সিরিজ থেকে প্রথম বিদায় নিশ্চিত হয়েছে সাকিবের দল।
অন্যদিকে, এই পতনের পেছনে তামিম ইকবাল বিতর্কই রয়েছে বলে মনে করছেন অনেকে। অধিনায়ক সাকিবের পাশাপাশি দেশের সেরা ওপেনারকে বিশ্বকাপ দলে না রাখার পেছনে রয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আর বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সে হতাশ অনেক টাইগার ক্রীড়াপ্রেমী। তাই বিশ্বকাপের পর সাকিব-শান্তদের দায়িত্বে লঙ্কান এ কোচ থাকবেন কি না, তা নিয়েও জোর আলোচনা চলছে।
এদিকে বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ৬ নভেম্বর শ্রীলঙ্কা এবং ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। এই দুই ম্যাচ খেলেই দেশের বিমান ধরবেন সাকিব আল হাসানরা।
অন্যদিকে বিশ্বকাপে কলকাতায় ব্যর্থ মিশন শেষে গত বুধবারই দিল্লিতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। তবে সেখানে এখনও অনুশীলন শুরু করতে পারেনি টাইগাররা। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা নাগাদ টাইগারদের মাঠে নামার কথা ছিল।
শুক্রবার সেখানে টিম টাইগার্সের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন সুজন। এ সময়ে বাংলাদেশ দলে কোচ হাথুরুর ভবিষ্যৎ প্রসঙ্গও উঠে আসে।
জবাবে সুজনের ভাষ্য, এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, বিশ্বকাপ এখনও শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনও আমাদের হেড কোচ, তার প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।
টিম ডিরেক্টর যোগ করেন, বিশ্বকাপের পর একটা পোস্টমর্টেম হওয়া উচিত, কেন আমরা ব্যর্থ হলাম সেটা নিয়ে। আমাদের নিয়ে এত আশা ছিল, আমরা সেমিফাইনাল খেলব, সেখানে বাংলাদেশ দল বলতে গেলে ইংল্যান্ডের আগে, ৯-১০ অবস্থা করছে। ইংল্যান্ড এক ম্যাচ কম খেলেছে, তারা জিতলে হয়তো আমরাই ১০ নম্বরে নেমে যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live