ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের জয়রথ থামাতে চায় দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ভারতের টানা জয়ের ধারা থামাতে চায় এবং দ্বিতীয় দল হিসেবে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে চায়। ফর্মে থাকা প্রোটিয়ারা তাদের অষ্টম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। অন্যদিকে, আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা এবং টেবিলের শীর্ষে থাকা। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল নিশ্চিত হলেও মাটিতেই পা রাখতে চায় ভারত। দলটির ওপেনার শুভমান গিল বলেন, ‘দল হিসেবে আমরা দারুণ ক্রিকেট খেলছি। প্রথম ৭ ম্যাচ জয়ে সেমি নিশ্চিত হয়েছে আমাদের। কিন্তু এখানেই হাল ছেড়ে দিতে চাই না আমরা। আমাদের আরও অনেক দূর যেতে হবে। জয়ের ধারায় থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে, অন্য দলের ফলাফলের দিকে না তাকিয়ে নিজেদের সেমিফাইনাল নিজেরাই নিশ্চিত করতে চাইছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আমাদের সামনে সহজ সমীকরণ আর সেটি হলো জয়। সর্বশেষ চার ম্যাচের সবক’টিতেই জিতেছি আমরা। আশা করছি, জয়ের ধারা অব্যাহত রেখে ভারতের বিপক্ষে ম্যাচেই সেমির টিকিট নিশ্চিত করতে পারবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live