ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আজকের ম্যাচে নতুন এক রেকর্ড দখলে শাহিন-রউফের প্রতিযোগিতা
১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দীর্ঘ ১২ বছর পরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ এসেছে। দলটি শেষবার ভারতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। এরপর আরও দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও নিজেদের সেই ভাবে প্রমাণ করতে পারিনি পাকিস্তান।
এই সুযোগ সামনে রেখে আবারো সেই ভারতের মাটিতে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায় বাবর আজম।
ক্রিকেট বিশ্বে কয়েকদিন আগেও পাকিস্তানের পেসারত্রয়ী শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ’কে প্রতিপক্ষের জন্য ত্রাস মনে করা হতো। দলের অন্যতম পেসার নাসিম ইনজুরির কারণে বিশ্বকাপের আগেই ছিটকে গেছেন। সে হিসেবে শাহিন-রউফের কাঁধেই বোলিং বিভাগের দায়িত্ব। শাহিন তুলনামূলক ভালো করলেও, খরচের দিক থেকে একেক ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রউফ। আজ সেই বিব্রতকর রেকর্ডে শাহিন-রউফ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন।
0️⃣-9️⃣0️⃣
1️⃣-8️⃣5️⃣
Pakistan's two worst bowling figures in World Cup history from Shaheen Afridi and Haris Rauf...the record was broken just 10 minutes apart! ???? pic.twitter.com/qRjmzGKIHW
— Sky Sports Cricket (@SkyCricket) November 4, 2023
বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লক্ষ্যে আজ (শনিবার) বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। আগে বোলিং করা পাকিস্তানি পেসাররা ছিলেন প্রথম ইনিংসে ছন্নছাড়া। ব্যাট করে কিউইরা রীতিমতো তাদের তুলোধুনো করে নির্ধারিত ওভারে ৪০১ রান সংগ্রহ করে।
ম্যাচে সবচেয়ে বড় ঝড়টা গেছে বাঁ-হাতি পেসার শাহিনের ওপর দিয়ে। সম্প্রতি আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষে ওঠা ২২ বছর বয়সী পেসার ১০ ওভারে দেন ৯০ রান। এছাড়া ছিলেন উইকেটশূন্যও। ফলে বিশ্বমঞ্চে তিনিই এখন পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার। ১১টি চারের সঙ্গে দুটি ছক্কা হজম করতে হয় তাকে।
আরেক পেসার হারিস রউফ যখন বোলিং শেষ করেন, তখন শাহিনের দুটি ওভার বাকি ছিল। ততক্ষণে ৮ ওভারে ৬৮ রান দিয়ে ফেলেছিলেন শাহিন। এরপর ৪৮তম ওভারে ১০ ও ইনিংসের শেষ ওভারে ১২ রান দিলে তার পেছনে পড়ে যান রউফ। শাহিনের মতো তিনিও ১১টি চার ও দুটি ছক্কা খান। ১০ ওভারে ৮৫ রান দিয়ে তিনি ড্যারিল মিচেলের উইকেট।
রান খরচের দিক থেকে রউফের কাছাকাছি আছেন হাসান আলি। ১০ ওভারে ৮২ রান দিয়ে তিনি নেন ডেভন কনওয়ের উইকেট। এর আগে পাকিস্তানের সবচেয়ে খরুচে বোলার ছিলেন এই হাসান। ২০১৯ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তিনি বেদম মার খেয়েছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে ১ উইকেট পেতে ৯ ওভারেই ৮৪ রান খরচ করেছিলেন হাসান।
তবে বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল বোলার নেদারল্যান্ডসের বাস ডি লিড। চলতি বিশ্বকাপেই দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিব্রতকর অভিজ্ঞতা হয় তার। বাস ডি লিড সেদিন ১০ ওভারে দেন ১১৫ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live