ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শুরু হতে যাচ্ছে ম্যাচ, বৃষ্টি আইনে যত ওভারে যত রান করতে হবে পাকিস্তানকে

২০২৩ নভেম্বর ০৪ ১৮:৪০:০১

শুরু হতে যাচ্ছে ম্যাচ, বৃষ্টি আইনে যত ওভারে যত রান করতে হবে পাকিস্তানকে

১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দীর্ঘ ১২ বছর পরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ এসেছে। দলটি শেষবার ভারতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। এরপর আরও দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও নিজেদের সেই ভাবে প্রমাণ করতে পারিনি পাকিস্তান।

এই সুযোগ সামনে রেখে আবারো সেই ভারতের মাটিতে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায় বাবর আজম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করেন। উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রান সংগ্রহ করেন। পাকিস্তানকে জয়ের জন্য ৪০২ রান করতে হবে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২১,৩ পভার শেষে ১ উইকেট হারয়ে ১৬০ রান করেন। ফখর জামান ৬৯ বলে ১০৬ রান করেন। এর পরে বৃষ্টির কারনে ম্যাচ বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পরে আবারও শুরু হতে যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। তবে কেটে নেওয়া হল ওভার আর কমানো হল রানও। বৃষ্টি আইনে পাকিস্তানের টার্গেট দাঁড়ালো ৪১ ওভারে ৩৪২ রান। সুতরাং জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৯,৩ ওভারে ১৮৩ রান।

পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ