ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
২৪ বছরের সেই রেকর্ড ভাঙলেন পাক ক্রিকেটার হারিস রউফ
১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দীর্ঘ ১২ বছর পরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ এসেছে। দলটি শেষবার ভারতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। এরপর আরও দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও নিজেদের সেই ভাবে প্রমাণ করতে পারিনি পাকিস্তান।
এই সুযোগ সামনে রেখে আবারো সেই ভারতের মাটিতে আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় সকাল ১১ টায়। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায় বাবর আজম।
বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে দুল দলকেই জিততে হবে ম্যাচটি। তবে নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তানের আজকের সমীকরণটা একটু বেশি কঠিন। শুধু জিতলেই হবে না, নির্ধারিত ওভারের মধ্যে জিততে হবে তাদের। আর এমন কঠিন ম্যাচের দিনে লজ্জার রেকর্ডে নাম উঠলো পাকিস্তানি পেসার হারিস রউফের।
বিশ্বকাপে ২৪ বছরের মধ্যে কোনো বোলার এক আসরে এত ছক্কা হজম করেননি। চলতি আসরে আজকের ম্যাচ পর্যন্ত যতগুলো ছক্কা হজম করেছে পাকিস্তানের এই পেসার।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ১ উইকেট পেতে ৮৫ রান খরচ করেন হারিস রউফ। তার ওভারে দুটি ছক্কা হাঁকিয়েছেন কিউই ব্যাটাররা।
এতেই হারিস রউফ গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড। এক বিশ্বকাপে পাকিস্তানি এই পেসার (আজকের ম্যাচসহ) ছক্কা হজম করেছেন ১৬টি। ১৯৯৯ সালের পর বিশ্বকাপের এক আসরে কোনো বোলার এতগুলো ছক্কা খাননি।
এতদিন এই রেকর্ডটা ছিল জিম্বাবুয়ের পেসার তিনাশে পানিয়াঙ্গারার। ২০১৫ বিশ্বকাপে ১৫টি ছক্কা হজম করেছিলেন তিনাশে। আর ২০১৯ বিশ্বকাপে ১৪ ছক্কা খেয়ে এই তালিকায় তিন নম্বরে ভারতীয় স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল। একই বিশ্বকাপে তার সমান ছক্কা হজম করেছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ২০১৫ বিশ্বকাপে জেসন হোল্ডার ১৩ ছক্কা হজম করেছিলেন। এটি তালিকায় পঞ্চম অবস্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live