ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
একদিকে হারের পর হার, অন্য দিকে নৈশভোজে উজ্জ্বীবিত সাকিবরা
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নাজুক অবস্থা। শনিবার নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের। এই হার নিশ্চিত করেছে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়। কিন্তু ক্রিকেটাররা এসব নিয়ে ভাবতে চান না। তারা তাদের ঘরের অন্ধকারেও লুকিয়ে থাকে না। কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার আয়োজিত নৈশভোজে তারা বেশ প্রাণবন্ত মেজাজে কিছু সময় কাটিয়েছেন।
রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট দল, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানান হাইকমিশনার।
সেখানে অধিনায়ক সাকিব আল হাসান ও কোচসহ পুরো দল হাজির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, রিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
বিসিবির একজন পরিচালক বলেন, কিছুটা সময় যদি ক্রিকেটাররা একটু ফুরফুরে মেজাজে থাকতে পারে তাহলে খুব ভালো। পরের ম্যাচগুলোতে তারা যেনো ভালো মনোবল নিয়ে নামতে পারে সেটাই চাইছি আমরা।'
বিসিবি সভাপতি বলেন, ক্রিকেটারদের সাহস ফেরাতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমাদের সামনে আরো তিনটা ম্যাচ রয়েছে। এই সব ম্যাচে কিভাবে ভালো করতে পারি তারই চেষ্টা করা হচ্ছে। এটা করতে এখন দুটো জিনিস দরকার। ওদের সাহস ফিরিয়ে দেওয়া এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।
সাকিবদের পরবর্তী ম্যাচ আগামীকাল মঙ্গলবার। এ মাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আজ ইডেনে গার্ডেন্সে সেই ম্যাচের প্রস্তুতি নামবেন ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live