ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ শেষে বিদায় ঘণ্টা বাজতে পারে বিসিবির যে ৫ কোচিং স্টাফের
বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং বহর ছিল। তবে এই দল তাদের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে। এরপর থেকেই সাকিবের বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বিশ্বকাপের পর টাইগারদের কোচিং স্টাফের সম্ভাব্য পরিবর্তন নিয়ে গণমাধ্যমে গুঞ্জন রয়েছে। কারণ, প্রতিটি বিশ্বকাপ শেষে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে কিছু না কিছু পরিবর্তন আসে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং সহকারী কোচ নিক পথাস ছাড়া বাকি সবাইকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষে ছেড়ে দেওয়া হতে পারে।
জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া অন্যদের ছেড়ে দিতে পারে বিসিবি। সংস্থাটির একজন কর্মকর্তা জানান, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ট্রেনার নিকোলাস লি, ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। চলতি বছরের ৩০ নভেম্বর তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ ক্রিকেট দলের অ্যানালিস্ট শ্রীনিবাস সম্প্রতি ক্রিকেটারদের ‘গুডবুক’ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমর্থন পেলেও তাকে ধরে রাখার তেমন আগ্রহ নেই বোর্ডের। সম্ভাব্য বিদায়ী কোচিং স্টাফের মধ্যে হাথুরুসিংহের অপছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ডোনাল্ড। অভিযোগ রয়েছে, পেস বোলারদের উন্নতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারছেন না তিনি। সাকিব-মিরাজদের কোচ হেরাথের সঙ্গে সম্পর্ক ভালো হলেও বিসিবি চায় নতুন সেটআপ নিয়ে এগোতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live